,

কোলন ক্যান্সারের ঝুকি কমাবে নারকেল তেল!

24383-boroঅনলাইন ডেস্ক : নারকেল তেলের অনেক রকমের উপকারিতার কথা জানেন নিশ্চয়। বিশেষ করে দাঁতকে সাদা করে তুলতে, ওজন কমাতে, চুলের স্বাস্থ্যকে সুন্দর রাখতে- এমন অনেক সব কাজে নিয়মিত আমরা ব্যবহার করে থাকি এই তেল। কিন্তু আপনি কি জানেন যে এগুলোর চাইতেও একটি বড় রকমের উপকারিতা আছে নারকেল তেলের? সম্প্রতি বিজ্ঞানীরা জানান যে কেবল এই দৈনন্দিন জীবনের সমস্যাগুলো দূর করতেই সাহায্য করেনা আমাদেরকে নারকেল তেল। সেইসাথে এই তেল আপনার শরীর থেকে দূর করে দেয় কোলন ক্যান্সারের সেলকেও।

সাধারণত ক্যান্সারের ক্ষেত্রে চিকিত্সকেরা কেমোথেরাপির কথা বলে থাকেন। কিন্তু চিকিত্সকেরা খুঁজে পেয়েছেন যে লরিক অ্যাসিড ক্যান্সার আক্রান্ত রোগীর শরীরে প্রতিষেধক হিসেবে কাজ করে। আর এই লরিক অ্যাসিডকে আপনি প্রচুর পরিমাণে পাবেন নারকেল তেলে। সেইসাথে নারকেল তেলে আপনি পাবেন ব্যাকটেরিয়া, ফাঙ্গাসসহ আরো নানাবিধ সমস্যার সমাধাণ। ভালোমানের প্রদাহবিরোধী উপাদান হিসেবে কাজ করে থাকে এটি।

কিছুদিন আগে ক্যান্সার রিসার্চ জার্নালে প্রকাশিত একটি আর্টিকেল অনুসারে, নারকেল তেলের ৫০ শতাংশ লরিক অ্যাসিড থাকে যেটি মানবদেহের কোলন ক্যান্সারকে দূরে রাখে। ইউনিভার্সিটি অব অ্যাডালেইডে চালানো একটি গবেষণায় বের হয়ে আসে আরো বেশি চমকপ্রদ তথ্য। আর সেটি হচ্ছে এই যে, নারকেল তেল শরীর থেকে ৯০ শতাংশ কোলন ক্যান্সারের সেল ধ্বংস করে দেয়। তাও আবার মাত্র ২ দিনে।

তাহলে আর দেরি না করে এক্ষুণি নিজের খাদ্যাভ্যাসের সাথে যোগ করুন নারকেল তেলকে আর কমিয়ে দিন কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকিকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে