,

নর্থ সাউথে অনিয়মিত ৪ হাজার শিক্ষার্থী

north-south-university-officeনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজার অনিয়মিত শিক্ষার্থীর একটি তালিকা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালিকাটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।  তালিকা অনুযায়ী অনিয়মিত ওইসব শিক্ষার্থীদের বর্তমান অবস্থান, অনিয়মিত থাকার কারণ এবং তারা জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েছেন কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, দুই বছর ধরে অনুপস্থিত ও অনিয়মিত এই শিক্ষার্থীদের কেউ বিদেশে চলে গেছেন, কারও স্বজন গুরুতর অসুস্থ, কেউ ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কারণে পড়ালেখা ছেড়েছেন।  তবে পুলিশ বলছে, তালিকায় বেশ কয়েকজন সন্দেহভাজনের নামও রয়েছে, যারা জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়েছেন বলে আশঙ্কা গোয়েন্দাদের। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সূত্রে জানা যায়, তালিকায় থাকা শিক্ষার্থীদের ব্যাপারে ভালভাবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি তদন্ত দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা