,

টানা দ্বিতীয় হার সাকিবের জ্যামাইকার

 

 

স্পোর্টস ডেস্ক :আগের দিন সেন্ট লুসিয়া জুকসের কাছে ৬৩ রানে হেরেছিল জ্যামাইকা তালাওয়াস। রবিবার রাতে সেই জুকসের কাছে আবারও হারলো সাকিব আল হাসানের দল। আগের ম্যাচে ব্যাট হাতে ডাক মারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। কিন্তু এদিন বল হাতে ৩ ওভারে ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। অন্যদিকে, আট নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ৯ বলে করতে পেরেছেন মাত্র ৯ রান। জ্যামইকাও হেরেছে ১৭ রানে।

 

shakib

রবিবার রাতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান করে জুকস। দলের পক্ষে ফিফটি করেছেন দুই ওপেনার জনসন চার্লস (৬৪) ও আন্দ্রে ফ্লেচার (৭০)। এছাড়া শেন ওয়াটসন ৪২ রানে অপরাজিত থাকেন। জ্যামাইকার পক্ষে ২ উইকেট নিয়েছেন রোভমান পাওয়েল। একটি উইকেট পকেটে পুরেছেন মাথুরিন।

জবাবে ২০ ওভার খেললেও ৬ উইকেট হারানো জ্যামাইকার ইনিংস থামে ১৭৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে ক্রিস গেইলের ব্যাট থেকে। ২৮ রান করা রোভমান পাওয়েল দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। কুমার সাঙ্গাকারার ২৪, আন্দ্রে রাসেল ২১ রানও জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৩০ রানে ২ উইকেট নিয়ে জুকসের সেরা বোলার শিলিংফোর্ড।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা