,

মুন্না ভাই থ্রি’র জন্য অধীর অপেক্ষায় সঞ্জয়

 

বিনোদন ডেস্ক : জেল থেকে ছাড়া পেয়ে তিনি এখন নতুন সঞ্জয়। নেশাদ্রব্য পরিহার থেকে শুরু করে নিয়মিত জিমে যাওয়া এবং পরিমিত সুনিদৃষ্ট আহারের চর্চা করছেন তিনি। সঙ্গে শিখছেন মার্শাল আর্ট। প্রস্তুত করছেন নিজেকে। হ্যাঁ ফের চলচ্চিত্রে মনোযোগি হচ্ছেন তিনি। জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন তিনি।

2016_07_31_17_31_21_oNa8a7zqIlZYyNpzzk8rbkxZRxsbwD_original

বললেন, ‘আগামী নভেম্বর থেকে (বিধু) বিনোদ চোপড়া সাহেবের সঙ্গে কাজ শুরু করবো। এ ছবির নাম ‘মার্কো’। এরপর মহেশ মাঞ্জরেকারের একটি ছবিতে অভিনয় করবো। এটি হলো ‘দে ধাক্কা’র সিক্যুয়েল।’

কিন্তু মুন্না ভাই আর সার্কিটের গল্পটা? সঞ্জয় বললেন মুন্না ভাইয়ের সিক্যুয়েলের জন্য তিনিও অপেক্ষা করছেন। কিন্তু নিজে এ বিষয়ে মুখ খুললেন না। আঙুল দেখিয়ে দিলেণ নির্মাতার দিকে। তবে মুন্নাভাইয় থ্রি’র শুটিংয়ের কাজ দেরি করে শুরু করার জন্য রাজু হিরানিকে দায়ী করছেন সার্কিটখ্যাত আরশাদ ওয়ারসি।

জানা গিয়েছে, আপাতত সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে ব্যস্ত আছেন রাজু। যেখানে অভিনয় করবেন রণবীর কপূর। যদিও বায়োপিক নিয়ে সঞ্জয় কোনও মন্তব্য করতে চাননি।

২০০৩ সালে মুক্তি পায় ‘মুন্নাভাই’ সিরিজের প্রথম ছবি ‘মুন্নাভাই এমবিবিএস’। এতে সঞ্জয়ের বিপরীতে ছিলেন গ্রেসি সিং। এর তিন বছর পর এসেছিলো দ্বিতীয় কিস্তি ‘লাগে রহো মুন্নাভাই’। এর নায়িকা হন বিদ্যা বালান।

১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে পাঁচ বছরের কারাভোগ শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে জেল থেকে ছাড়া পান সঞ্জয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা