,

টোকিওর প্রথম নারী গভর্নর

 

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের রাজধানী টোকিও শহরের বাসিন্দারা এই প্রথম কোন নারীকে গভর্নর হিসেবে নির্বাচিত করেছেন। নতুন গভর্নর ইউরিকো কোইকে দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন।

 

2016_07_31_20_53_47_HcTnBE6Rz7AUJY0pJnnpFv6oFMwWSC_original

বিবিসির খবরে বলা হয়, কোইকে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। রবিবার স্থানীয় সময় সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। প্রাথমিক ফলাফলেই তার জয়ের ব্যাপারটি নিশ্চিত করেছে জাপানি সংবাদমাধ্যম।

নতুন গভর্নর হিসেবে ইউরিকো কোইকের সামনে অনেকগুলো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তার মধ্যে রয়েছে ২০২০ সালের অলিম্পিক খেলার আয়োজন এবং বিশেষ করে অর্থনৈতিক জোগাড় গোছাল। ঐ খেলাকে কেন্দ্র করে সৃষ্ট কেলেঙ্কারিতে ইতিমিধ্যে ২ জন গভর্নর পদত্যাগ করেছেন।

জয়ের পর ৬৪ বছর বয়সী কোইকে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি টোকিওর রাজনীতিকে এমন অভাবনীয় পর্যায়ে এগিয়ে নিয়ে যাব যেটা এই শহরের মানুষ আগে দেখেনি। এই বিজয়ের গুরুভার আমি জানি, নতুন গভর্নর হিসেবে আমি সরকারকে আরও চাপ প্রয়োগ করে উন্নয়নের পথ প্রসারিত করবো।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা