,

কুলাউড়ায় সড়কে ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ

 
নিজস্ব প্রতিবেদক : জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের একটি কাঁচা সড়ক দীর্ঘ দিন থেকে পাকা না করার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কের উপরই আমন ধান রোপণ করে প্রতিবাদ জানাচ্ছেন।

e8b129958708ce64b95ea1fbad76658a-JUri-Road (1)

রোববার বিকেলে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রঙ্গিরকুল-কাটাউনি সড়কে অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা এই আমন ধানের চারা রোপণ করেন।

জানা যায়, ইউনিয়নের পূর্ব রঙ্গিরকুল-কাটাউনি গ্রামের প্রায় দুই সহস্রাধিক মানুষ সড়কের কাদা মাড়িয়েই প্রতিদিন যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দারা বেহাল দশার কথা জানিয়ে সড়কটি সংস্কারে জন্য সংসদ সদস্যসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার আবেদনও জানিয়েছিলেন। স্থানীয় সংসদ সদস্য একই ইউনিয়নের বাসিন্দা হওয়া সত্ত্বেও সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। অবশেষে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কটির বিভিন্ন স্থানে আমন ধানের চারা রোপণ করে এর তীব্র প্রতিবাদে জানান।

এলাকাবাসী জানান, ওই সড়ক দিয়ে প্রতিদিন পূর্ব রঙ্গিরকুল ও কাটাউনি গ্রামের দুই হাজার মানুষ চলাচল করে। সড়কটির দৈর্ঘ্য দেড় কিলোমিটার। ওই সড়কের পাশে একটি বিনোদন পার্ক ও রাবার উৎপাদন কারখানা রয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে কাটাউনি গ্রামের শতাধিক শিক্ষার্থী স্কুল-কলেজে যাওয়া-আসা করে। সামান্য বৃষ্টিতে সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ে। এ সময় যান চলাচলতো দূরের কথা পায়ে হেটে যাতায়াত অসম্ভব হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকার শিক্ষার্থীসহ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, বৃষ্টির দিনে এই সড়ক দিয়ে হাটা যায় না। কাদা আর পানিতে ভরে যায়।

একই এলাকার আবদুল গফফার চৌধুরী, হায়দর আলী ও আবদুল কুদ্দুছসহ বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটির বেহালদশা ও স্থানীয় এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে এটি পাকাকরণের দাবিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সাংসদসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু কোন কাজ হচ্ছে না। তাই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ধানের চারা রোপণ করেছেন।

কুলাউড়া উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি শীর্ষ নিউজকে বলেন, উপজেলার বিভিন্ন গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণের ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি তালিকা পাঠানো হয়েছে। এটি এখনো অনুমোদন হয়নি। অনুমোদন হলে পর্যায়ক্রমে উপজেলার সবকটি কাঁচা সড়ক পাকাকরণের কাজ শুরু হবে।

এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ও একই ইউনিয়নের বাসিন্দা মো. আবদুল মতিন শীর্ষ নিউজকে বলেন, সড়কটির বেহাল দশার কথা সম্পর্কে আমার জানা আছে। সড়কটির পাকাকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা