,

স্বামী ছাড়াও আমি অনেক পুরুষের সঙ্গে…

relationshiবিয়ের আগে থেকে আমি চাকরি করি এবং সেখানে বেশ উঁচু পদেই রয়েছি। ৬ বছর আগে আমার বিয়ে হয়। আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার স্বামী একেবারে পারফেক্ট হাসব্যান্ড। প্রত্যেক মেয়েই বোধ হয় এমন স্বামী প্রত্যাশা করেন। আমাদের সম্পর্ক খুব ভালো। যৌন জীবনও উত্তেজনাপূর্ণ। কিন্তু আমার সমস্যা যে, আমি সারাক্ষণ বিবাহবহির্ভূত যৌনতা নিয়ে ভাবি এবং তাতে অভ্যস্ত হয়ে গিয়েছি। খবরটি ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ থেকে নেওয়া।

বহু পুরুষের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। প্রত্যেকবারই সেক্স করার পর আমি অপরাধবোধে ভুগি। আমি অনেকবার চেষ্টা করেছি আর এমন কোনও কাজ করব না। তবে শেষ পর্যন্ত কারও সঙ্গে যৌনতায় জড়িয়ে পড়ি। আমি কী ভাবে এর থেকে মুক্তি পাব দয়া করে জানান।

উত্তর দিচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. পারুল টঙ্ক:
আমার মতে আপনার এই অভ্যাস সেক্স অ্যাডিকশনে পরিণত হয়েছে। যেখানে কোনও ব্যক্তি সারাক্ষণ সেক্সুয়াল ফ্যান্টাসি এবং বিভিন্ন সঙ্গীর সঙ্গে যৌনতার ব্যাপারে ভাবতে থাকেন এবং বারবার যৌনতায় জড়িয়ে পড়েন। তবে এর ফল কিন্তু মারাত্মক হতে পারে এবং সেটাও নানা দিক থেকে।

প্রথমত, আপনার কথা অনুযায়ী আপনি বিবাহিত জীবনে খুব সুখী। সেই সুখী জীবন একেবারে তছনছ হয়ে যেতে পারে। একাধিক পুরুষ সঙ্গীর সঙ্গে বারবার যৌনতায় জড়ালে যৌনরোগের সম্ভাবনাও থেকে যায়।

আমার মতে, আপনার অবিলম্বে কোনও পেশাদার কাউন্সেলরের সঙ্গে যোগাযোগ করা উচিত। না হলে আপনার এই অপরাধবোধ বাড়তে বাড়তে একটা ভয়ানক জায়গায় যেতে পারে। যার ফলে আপনার ব্যক্তিগত জীবনের যাবতীয় সুখ-শান্তি বিনষ্ট হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা