,

ভোর রাতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে

5732563নিউজ ডেস্ক: আজ ১ আগস্ট। এ মাসের ১৫ তারিখে সপরিবারে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিনের সেই ঘটনা যেভাবে সংঘটিত হয়েছিল তার কিছু বর্ণনা পাওয়া যায়, বঙ্গবন্ধু হত্যা মামলা চলার সময়ের আদালতের কিছু নথি থেকে।

পঁচাত্তরের ১৪ আগস্ট। রাত ১০টা। কুর্মিটোলা বিমানবন্দরের রানওয়েতে মেজর ফারুকের বেঙ্গল ল্যান্সার্স ও মেজর রশিদের সেকেন্ড ফিল্ড আর্টিলারি ইউনিট জমা হলো। তাদের ২৮টা ট্যাঙ্ক। ১৮টা কামান, আর ৭০০ পদাতিক সৈন্য। রাত ১১টায় এলো কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এরা হলো ডালিম, নূর, হুদা, পাশা, শাহরিয়ার, রাশেদ। ভোর ৪টা ৪০ মিনিটে তারা তিনটা দলে ভাগ হয়ে ৩ দিকে রওনা দেয়। একটা ইস্কাটনে, আব্দুর রব সেরনিয়াবাতের বাসার দিকে।

একটি দল শেখ ফজলুল হক মনির বাসার দিকে। একটি ৩২ ধানমন্ডির দিকে। শেখ মনি সস্ত্রীক নিহত হন। সেরনিয়াবাতসহ তার পরিবারের কয়েকজন সদস্যকে হত্যা করা হয়। ভোর ৫টা ৪০ মিনিটে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ঘাতকরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা