,

নখের হলদে ভাব দূর করবেন কীভাবে

photo-1469956186নিউজ ডেস্ক : অনেকেই হাতের নখ হলদে হয়ে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন। অনেক সময় গাঢ় রঙের নেইল পলিশ ব্যবহারের কারণে নখ হলদে হয়ে যায়। এ ক্ষেত্রে গাঢ় রঙের নেইল পলিশ ব্যবহারের আগে নখে হালকা বেইজের স্বচ্ছ নেইল পলিশ ব্যবহার করতে পারেন। নেইল পলিশ ছাড়াও ফাঙ্গাল ইনফেকশন, লিভারের সমস্যা ও জীবনযাপনে অনিয়মের কারণে নখ হলুদ হয়ে যেতে পারে। তবে প্রাকৃতিক উপাদান দিয়ে নখের এই সমস্যা দূর করতে পারেন। এ ক্ষেত্রে টপ টেন হোম রেমেডিস ওয়েবসাইটের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

১. একটি বাটিতে লেবুর রস নিয়ে তাতে ১০ থেকে ১৫ মিনিট নখ ভিজিয়ে রাখুন। এবার একটি নরম টুথব্রাশ দিয়ে কিছুক্ষণ নখগুলো ঘষে নিন। এরপর হালকা গরম পানি দিয়ে নখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। ভালো ফল পেতে প্রতিদিন দুবার লেবুর রস এভাবে ব্যবহার করুন।

২. একটি বাটিতে দুই টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ হাউড্রোজেন পারঅক্সাইড একসঙ্গে মিশিয়ে নিন। এবার একটি তুলার বলে এই মিশ্রণ নিয়ে নখে লাগিয়ে তিন-চার মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ছয় থেকে আট সপ্তাহ এই প্যাক প্রতিদিন ব্যবহার করুন।

৩. এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে আধা চা চামচ অলিভ অয়েল ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার একটি ব্রাশে এই মিশ্রণ লাগিয়ে নখে ঘষুন। পাঁচ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দুই সপ্তাহ টানা এই প্যাক ব্যবহার করুন।

৪. নখের ওপর টুথপেস্ট লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার একটি ব্রাশ দিয়ে কিছুক্ষণ ঘষুণ। তুলায় গরম পানি লাগিয়ে নখগুলো মুছে নিন। টানা এক মাস সপ্তাহে দু-তিনদিন এটি ব্যবহার করুন।

৫. নখের ওপর কয়েক ফোটা টি ট্রি অয়েল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা কয়েক মাস দিনে দুবার নখে এই তেল দিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে