,

এবার পাঠ্যবই থেকেও বাদ পড়ছেন শারাপোভা!

24353-boroস্পোর্টস ডেস্ক : মারিয়া শারাপোভার খারাপ সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এক সময় তাকে নারীদের জন্য আদর্শ উদাহরণ বলে মনে করা হতো আর এখন, তাকে অনুসরণ না করার পরামর্শ দেয়া হচ্ছে!

সম্প্রতি ভারতের পাঠ্যবই থেকে সরিয়ে ফেলা হচ্ছে শারাপোভাকে নিয়ে রচিত নিবন্ধগুলো।

গোয়ার ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে ‘Reach for the Top’ (চূড়ায় আরোহণ) নামে শারাপোভাকে নিয়ে একটি গল্প আছে।

সেখানে দেখানো হয়েছে কীভাবে ত্যাগের মানসিকতা ও সাফল্যের জন্য তীব্র আকাগ্ধক্ষার মাধ্যমে শারাপোভা তার পেশাদারি জীবনের চূড়ায় উঠেছেন।

তবে শারাপোভার নিষিদ্ধ ড্রাগ গ্রহণের বিষয়টি প্রমাণিত হবার পর ভারতের পাঠ্যপুস্তক থেকে শারাপোভাকে নিয়ে রচিত গল্পটি বাদ দেয়ার দাবি ওঠে। এরই প্রেক্ষিতে গোয়া শিক্ষাবোর্ড এই সিদ্ধান্ত নিল।

বোর্ড সেক্রেটারি শিভকুমার জিন্গাম স্কুলগুলোকে দেওয়া এক ঘোষণাপত্রে বলেন, শারাপোভার নিষিদ্ধ ড্রাগ গ্রহণের বিষয়টি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও চারিত্রিক উন্নয়নের পথে অন্তরায় হতে পারে বলে অভিভাবক এবং শিক্ষাবিদরা পাঠ্যবই থেকে অনুচ্ছেদটি বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে আগামী বছরের পাঠ্যপুস্তক থেকে রচনাটি সরিয়ে নেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা