,

উইলিয়ামসের সেঞ্চুরি, তারপরও ইনিংস পরাজয় জিম্বাবুয়ের

CRICKET-ZIM-NZLস্পোর্টস ডেস্ক : ইনিংস পরাজয় আসলে জিম্বাবুয়ের ললাট-লিখনই ছিল। নিউজিল্যান্ডকে আবার ব্যাটিংয়ে নামাতেই করতে হতো ৪১২ রান, কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা। সেটি কাটিয়ে লড়াই করল জিম্বাবুয়ে, আট নম্বরে নেমে লড়াইয়ের নেতৃত্বে ছিলেন শন উইলিয়ামস। কিন্তু বাঁহাতি অলরাউন্ডারের সেঞ্চুরিও ভাগ্য বদলাতে পারল না জিম্বাবুইয়ানদের, চার দিনের মধ্যেই জুটল ইনিংস পরাজয়। বুলাওয়েতে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১১৭ রানে হেরে গেছে জিম্বাবুয়ে।

দেশের বাইরে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। এর আগে ২০০৫ সালে নিউজিল্যান্ড এই জিম্বাবুয়েকেই হারিয়েছিল ইনিংস ও ২৯৪ রানে। তবে সেটি হারারেতে। ১১ বছর পর আরেকবার জিম্বাবুয়েকে পেয়েই যেন বড় জয়ের নেশা পেয়ে বসল কেন উইলিয়ামসনের অধীনে টেস্টে নতুন যাত্রা শুরু করা নিউজিল্যান্ড।

কিউইদের কাজটা আগের দিনই অনেক সহজ করে দিয়েছিলেন পেসার ট্রেন্ট বোল্ট। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ৩ উইকেট নিয়ে স্কোরটাকে করে দিয়েছিলেন ১৭-৪ (অন্য উইকেটটি টিম সাউদির)। এই বিপর্যয়ে কালই জিম্বাবুয়েকে কিছুটা আশা দেখান ক্রেইগ আরভিন। কিন্তু আজ সকালে শুরুতেই তাঁকেও ফিরিয়ে দেন বোল্ট। আগের দিনের ৪৯ রানের সঙ্গে আর একটি রান যোগ করে ফিফটি করতে পেরেছেন আরভিন।

তবে আরভিন চলে যাওয়ার পরই জিম্বাবুয়ের হয়ে আসল লড়াইটা হয় শন উইলিয়ামসের, তাঁর সঙ্গী ছিলেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার। সপ্তম উইকেটে দুজন যোগ করেন ১১৮ রান। ১৭৫ বলে ৩৩ রান করে ক্রেমার আউট হয়ে গেলেও উইলিয়ামসন লড়ে গেছেন চাকাভা ও তিরিপানোকে নিয়ে। শেষ পর্যন্ত মিচেল স্যান্টনারের বলে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২০৯ বলে করেছেন ১১৯ রান। বাকি আনুষ্ঠানিকতা শেষ করতে নিউজিল্যান্ডের লেগেছে ৫.৫ ওভার। ২৯৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

উইলিয়ামসের হতাশা এতটুকুই, নিজে সেঞ্চুরি পেয়েছেন, দুর্দান্ত ব্যাটিংও করেছেন। কিন্তু দলের ইনিংস পরাজয় ঠেকাতে পারেননি। সূত্র: ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে