,

ছাত্রদলের বিক্ষোভের প্রতিবাদে ছাত্রলীগের রামদা মিছিল

kendua_pic,_chatralig+1_20784_1469965795নিউজ ডেস্ক : ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানাতে গিয়ে নেত্রকোনার কেন্দুয়ায় রামদা মিছিল করেছে ছাত্রলীগ।

রোববার দুপুরে কেন্দুয়া পৌর শহরে এ মিছিল বের করা হয়।

ছাত্রলীগ নেতারা জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে ছাত্রলীগ এ রামদা মিছিল করেছে।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রদল নেতা এমএ মতিন রুমেনের নেতৃত্বে পৌর শহরের সাউদপাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে খাদ্য গুদাম সংলগ্ন মোড়ে এক প্রতিবাদ সমাবেশ হয়।

অন্যদিকে ছাত্রদল নেতা আতাউল হক মিন্টুর নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে অরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রিপোর্টার্স ক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে দুপুর দেড়টার দিকে পৌর শহরে রামদা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে চাউল মহালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূইয়া, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ভূঞা জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ভূঞা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবির আহম্মেদ খান রুজেল ও উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ।

এ সময় পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল হান্নান ভূঞা, যুবলীগ নেতা তারিকুজ্জামান তারেক, ছাত্রলীগ নেতা আবুল মনসুর আহমেদ ও আনোয়ার হোসেনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা