,

বন্যার পানি পানযোগ্য করার প্রযুক্তি আবিস্কার

s5বন্যার পানিকে বিশুদ্ধ ও পানযোগ্য করার একটি সহজ পদ্ধতি আবিস্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাপানী বিজ্ঞানীদের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস’ সম্প্রতি এই পদ্ধতি আবিস্কার করেছে।  পানি বিশুদ্ধকরণের এই পদ্ধতি ও প্রযুক্তি শিগগিরই বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের অর্গানাইজেশন অব রিসার্চ প্রমোশন ফর ক্লিন আর্থ (ওআরপিসিই)-এর পরিচালক ড. তাকাহাসি মাছায়োসি আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এই তথ্য জানান।  এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর প্রিন্সিপ্যাল সায়েন্টিস্ট ড. লতিফুল বারী উপস্থিত ছিলেন।  উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সম্প্রতি গুলশানে এক জঙ্গি হামলায় জাপানী নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশের জনগণ ঐতিহ্যগতভাবেই অতিথি পরায়ণ।  রাতের খাবারের সময় রেস্টুরেন্টে এ ধরনের জঙ্গি হামলায় এদেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত।  জাপানী বিজ্ঞানী ড. তাকাহাসি মাছায়োসি বাংলাদেশের জনগণকে অসাম্প্রদায়িক ও অত্যন্ত উদার হিসাবে অখ্যায়িত করে বলেন, জঙ্গিগোষ্ঠী কতিপয় যুবকের মগজ ধোলাই করে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। যা বাংলাদেশের জনগণের চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।  এ সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে