,

বোলার সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ

bangladesh-cricket-team-550x308মানসম্পন্ন বোলারের অভাব জাতীয় দলের দীর্ঘ দিনের সমস্যা। তবে গত বছরের মাঝামাঝিতে মোস্তাফিজের অভিষেকের পর সেই অভাব অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয় বাংলাদেশ। মোস্তাফিজের পাশাপাশি পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির ভালো পারফর্ম-জাতীয় দলের বোলিং আক্রমণকে মোটামুটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যায়।
সুসময় বুঝি দীর্ঘ হয়না। সামনের দিনগুলোতে আবার খুব বেশি বোলার সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় দলের সামনে দুটি গুরত্বপূর্ণ সিরিজ। অক্টোবরে নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, আর ডিসেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা।
এই দুই সিরিজে বাংলাদেশকে নামতে হবে দলের তিন সেরা বোলারকে ছাড়াই! মোস্তাফিজের ব্যাপারটা সবার জানা। তার কাঁধের অস্ত্রোপচার লাগবে। এই ধরনের অস্ত্রোপচার করা হলে সাধারণত ৬ থেকে ৯ মাস মাঠের বাইরে থাকতে হয়। তাই এই দুই সিরিজে কাটার বয়কে যে পাওয়া যাবে না, সেটা নিশ্চিত।
আগস্টের শেষ দিকে বোলিং অ্যাকশন পরীক্ষা দিবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। পরীক্ষায় পাশ করার সম্ভবনা রয়েছে তাসকিন আহমেদের। কিন্তু বোলিং অ্যাকশন সুধরানোর পর সাধারণত আগের ধারে থাকতে পারেন না বোলাররা। ক্রিকেট ইতিহাসে এই নজিরই সবচেয়ে বেশি।
তাসকিনের ফেরার সম্ভাবনা থাকলেও স্পিনার আরাফাত সানি বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করবেন না বলেই মনে করা হচ্ছে। তার বোলিং অ্যাকশনে বড় ধরনের ত্রুটি রয়েছে। তার আন্তর্জাতিক ক্রিকেট শেষ দেখছেন অনেকে।
গত এক-দেড় বছরে মোস্তাফিজ, তাসকিন ও আরাফাত সানির উপরই দলের বোলিং আক্রমণের মূল দায়িত্ব ছিল। কিন্তু এক সঙ্গে এ তিন জনের অনুপস্থিতি বাংলাদেশকে অনেকটাই বেকায়দায় ফেলে দেবে বলে মনে করা হচ্ছে।
মাশরাফি টেস্ট খেলেন না। একই অবস্থা রুবেল হোসেনেরও। আল আমিন ও মোহাম্মদ শহীদরা কতোটুকু কী দায়িত্ব পালন করতে পারবেন, সেটা বড় প্রশ্ন। কামরুল ইসলাম রাব্বি সদ্য শেষ হওয়া ঢাকা লিগে বেশ উইকেট নিলেও ওভার প্রতি রান দেওয়ার ক্ষেত্রে তিনি মোটেও কৃপন ছিলেন না। আন্তর্জাতিক ক্রিকেটে তার যোগ্যতা এই মুহূর্তে কতোটুকু সেটাও প্রশ্ন।
স্পিন বিভাগ তো আরো বেশি নড়বড়ে। জুবায়ের হোসেন লিখন ও তাইজুল ইসলামদের জাতীয় দলের অভিজ্ঞতা মোটেও সুখের নয়। সব মিলিয়ে নড়বড়ে বোলিং লাইন নিয়েই সামনের দুটি সিরিজ খেলতে হচ্ছে টাইগারদের। মোস্তাফিজদের অভাব বড্ড বেশি টের পেতে যাচ্ছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা