,

সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার নানা অভিযোগ !

B Baria mapসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত সদস্য আজহার মিয়াকে (৩২) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার দুপুরে দায়িত্ব বুঝে নিতে প্রথম ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। মামলা তদন্তাধিন অবস্থায় আসামী গ্রেপ্তারকে কেন্দ্র নানা সমালোচনা ও অভিযোগ উঠছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক বছর আগে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর বাজার এলাকায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ফিরোজ মিয়া খাদেম (৮৩) নামের এক বৃদ্ধ খুন হন। এ ঘটনায় ফিরোজ মিয়ার ছেলে দিন ইসলাম (২৬) বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এ হত্যাকান্ড ও মামলাকে ঘিরে রয়েছে বিতর্ক। আসামী পক্ষের লোকজন বলছে সরকারি পুকুর লীজ না পাওয়ার ক্ষোভে তৎকালীন ইউপি সদস্য ও তার লোকজন পরিকল্পিত ভাবে ওই বৃদ্ধকে খুন করে নাটক সাজিয়েছে। পূর্ব বিরোধের প্রতিশোধ নিতে নিজেরা খুন করে প্রতিপক্ষের ২৬ জন লোককে আসামী করেছে। মামলাটিকে বিতর্কিত বলে নিরীহ লোকদের হয়রানির প্রতিবাদে গ্রামের হাজার হাজার নারী পুরুষ একাধিকবার রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেছে। আজহার মিয়া ওই হত্যা মামলার এজহারনামীয় আসামি। বাদী পক্ষের লোকজন বলছে সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনের আঘাতে বৃদ্ধ ফিরোজ মিয়া মারা গেছে। মামলাটি প্রথম তদন্ত করেছেন সরাইল থানার এস আই আবদুল আলীম। দীর্ঘদিন পর মামলাটি সি আই ডিতে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পান এসআই আব্বাস। তখনোও তদন্তকে নিয়ে ওই গ্রামের লোকজন নানা অভিযোগ তুলেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে পুলিশ পরিদর্শক মোঃ আলমগিরকে দায়িত্ব দেয়া হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বর্তমানে মামলাটি তদন্ত করছেন। সিআইডি পুলিশের পরিদর্শক ও ওই মামলার তদন্ত কর্মকর্তা মো.আলমগীর আজহার মিয়াকে গ্রেপ্তার করেছেন। আজহারের পরিবারের লোকজনের অভিযোগ মোটা অংকের টাকার বিনিময়ে তদন্তাধিন বিতর্কিত মামলার আসামী আজহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই কায়দায় তাউস মিয়া নামের এক আসামীকেও গ্রেপ্তার করেছিল এস আই আব্বাস। পরিদর্শক মোঃ আলমগীর সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আজহার নিয়মিত মামলার আসামী। মামলা তদন্ত অবস্থায় গ্রেপ্তার করা যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা