,

র‌্যাবের অ্যাপসে ৪ হাজার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক : উদ্বোধনের পর এলিট ফোর্স র‌্যাবের অ্যাপসে (Report 2 RAB) প্রায় চার হাজার অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যে এ সব অভিযোগের তদন্ত শুরু হয়েছে।রোববার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান রাইজিংবিডিকে বলেন, প্রতিদিনই অ্যাপসটিতে অভিযোগ আসছে। গুরুত্বভেদে অভিযোগ তদন্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

Rab1469972476

তিনি এই অ্যাপসে দেশের সব প্রান্তের মানুষকে জঙ্গি-সন্ত্রাসীসহ যে কোনো অপরাধের তথ্য দেওয়ার অনুরোধ করেন।

তিনি আরো বলেন, অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিতে এখন আর বেগ পেতে হচ্ছে না। শুধু হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকলেই হবে। আর থাকতে হবে ইন্টারনেট সংযোগ।

গত ১১ জুলাই র‌্যাবের সদর দপ্তরে অ্যাপসটির উদ্বোধন করেন মহাপরিচালক বেনজীর আহমেদ। মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকলে গুগলের play store গিয়ে Report 2 RAB অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করে অভিযোগ দেওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা