,

ভারতের রাস্তা ব্যবহার করতে পারবে বিজিবি

 
নিজস্ব প্রতিবেদক : দূর্গম এলাকাগুলোতে টহল দেয়ার জন্য ভারতের অভ্যন্তরের রাস্তা ব্যবহার করতে পারবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।এদিন দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দুই দেশের বৈঠক শেষে দেশে ফিরে গণমাধ্যমে বিফ্রিংকালে এ কথা জানান মন্ত্রী।

2016_05_12_08_28_13_CBkyfRyVG3AcziDhZVWHQTHAyn93uT_original

মন্ত্রী বলেন, বাংলাদেশে যেসব সীমান্ত এলাকায় রাস্তা নেই, সেসব এলাকায় আমাদের বিজিবিদের ভারতের রাস্তা ব্যবহার করার জন্য প্রস্তাব করা হলে, তাতে ভারত সম্মত হয়েছে।

দুই দেশের বৈঠক ফলপ্রসূ হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ভারত সরকারকে বলেছি। প্রতিদিন বাংলাদেশ থেকে শত শত মানুষ চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ নানা কাজে ভারতে যান। অনুরোধে সাড়া দিয়ে ভারত ভিসাসহজীকরনের আশ্বাস দিয়েছে। বিশেষ করে বয়স্ক এবং মুক্তিযোদ্ধাদের ভিসা সহজীকরণের ওপর বেশি গুরুত্ব দেবেন তারা। এটা দ্রুত বাস্তবায়ন হবে।

বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে ভারত কী ধরনের সহযোগিতার করবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে সব ধরনের সহযোগিতা করবে ভারত। শুধু জঙ্গি হামলা নয়, বাংলাদেশে যখন যা সহযোগিতার প্রয়োজন হবে ভারত সেব ক্ষেত্রে সহযোগিতা করবে। জঙ্গিদমনে বাংলাদেশ একা নয়, পাশে ভারত আছে বলেও জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন, গত দুই বছরে সীমান্তে হত্যাকাণ্ড বড়েছে। আমরা বিএসএফের হত্যাকাণ্ড বন্ধের বিষয়টি আলোচনায় এনেছি, তারা রাজি হয়েছে। হত্যাকাণ্ডের সংখ্যা শূন্যে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সীমান্তে হত্যাকাণ্ডের পরিসংখ্যান আমরা ভারত সরকারের কাছে দিয়েছি। মাদক-চোরাচালন বন্ধে আমরা ভারতে প্রস্তাব দিয়েছি, তাতেও তারা সম্মত হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে