,

তাজ মঞ্জিলের মালিকের ছেলেসহ ৪ জন কারাগারে

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরের ‘তাজ মঞ্জিল’ ভবনের মালিকের ছেলে মাজহারুল ইসলামসহ চারজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।রোববার যাদের কারাগারে পাঠানো হলো তারা হলেন- মাজহারুল ইসলাম, মাহফুজুল আনসার, মমিন উদ্দিন এবং জাকির হোসেন।

taj1469962865

দুই দিনের রিমান্ড শেষে দুপুরে মিরপুর মডেল থানার উপপরিদর্শক বজলার রহমান তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৮ জুলাই বজলার রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই অভিযোগে আটক ভবনের মালিকের স্ত্রী মমতাজ পারভীনও দুই দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। আগামীকাল তার জামিন শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

এদিকে, কল্যাণপুরে জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১৯ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার মামলার এজাহার ঢাকা সিএমএম আদালতে পৌঁছানোর পর মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমান পুলিশ প্রতিবেদন দেওয়ার তারিখ নির্ধারণ করেন।

এর আগে বুধবার রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করেন।

রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিত তাজ মঞ্জিলের পঞ্চম তলায় গত ২৬ জুলাই ভোর রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থা আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। এরপর ওই ভবনের মালিকের স্ত্রী ও ছেলেসহ পাঁচজনকে আটক করে পুলিশ। তাজ মঞ্জিলের মালিক আতাহার উদ্দিন আহমেদ।

তাদের বিরুদ্ধে ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য না নেওয়া ও পুলিশের কাছে ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য গোপন করার অভিযোগ করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা