বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্ট মাসে বড় হামলা হতে পারে: সেতুমন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ধর্মীয় উগ্রবাদীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে। বিশেষ করে আগস্ট মাসকে এরা বেছে নিতে পারে বড় ধরনের হামলার জন্য। এটা মাথায় রেখেই দলীয় এমপিদের এলাকায় গিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

001_218938

রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা উড়াল সড়কের কাজ পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘বড় দুটি ঘটনা ঘটেছে গুলশানে ও শোলাকিয়ায়। বড় ধরনের হামলার প্রস্তুতি ছিল কল্যাণপুরে। এ ব্যাপারে আমাদের উদ্বেগ আছে। আমরা শঙ্কিত।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে ধর্মীয় উগ্রবাদ থেকে যে চ্যালেঞ্জ আসছে সে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য গ্রামপর্যায়ে প্রতিটি ইউনিটকে সংগঠিত করা, প্রতিরোধ কমিটি করা, জনগণকে সংগঠিত করা, গণজাগরণ সৃষ্টি করা এটা প্রথম কাজ। এর সঙ্গে নির্বাচনের প্রস্তুতি আমাদের নিতে হবে। এ কাজ করলে নির্বাচনের কাজ হয়ে যাবে। কারণ এখানে গণসংযোগ হবে।’

নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, একদিকে উগ্রবাদ প্রতিরোধ, জনগণকে সচেতন করা, আরেকদিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে তিনি আমাদের এমপিদের বলেছেন, নেতাকর্মীদের সংগঠিত করার জন্য। এটার অর্থ এই নয় যে নির্বাচনটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নির্বাচন যথাসময়ে হবে। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।’

সেতুমন্ত্রী বলেন, ‘আগাম নির্বাচন বিভিন্ন দেশে হয়। এখানে হবে কি না, তা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি সোয়া দুই বছর পর নির্বাচন হবে এটা মাথায় রেখে।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত