,

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারি পর্যবেক্ষক আসছে

pic_136849আইন সংশোধন করে ব্যাংকের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডে সরকারি একজন পর্যবেক্ষক রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান।রোববার ইউজিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
কমিশন আরও জানায়, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জঙ্গি কার্যক্রমের অভিযোগ তদারক করতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জঙ্গিবিরোধী সচেতনতার অংশ হিসেবে আগামীকাল সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা মানববন্ধন করবেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে ইউজিসির চেয়ারম্যান বলেন, জঙ্গিবাদের সমস্যা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কোনো কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে আরও বেশি। এটিকে জাতীয় সমস্যা হিসেবে দেখতে হবে।

এক প্রশ্নের জবাবে আব্দুল মান্নান জানান, সারা দেশে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬৪টি শাখা ক্যাম্পাস (আউটার) ছিল। এর মধ্যে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়েরই ২৯টি শাখা ক্যাম্পাস ছিল। এগুলো আদালতের স্থগিতাদেশ নিয়ে চলছিল।

আদালতের নির্দেশ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাসও বন্ধ ঘোষণা করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা