,

মাদক সম্রাটের বিলাসবহুল কারাজীবন

Paraguay-news-2নিউজ ডেস্ক : প্যারাগুয়ে পুলিশ কারাবন্দি এক মাদক সম্রাটের সেলে অভিযান চালিয়েছে তার বিলাসবহুল কারাজীবন সম্পর্কে জানতে। ধারণা করা হচ্ছে, ব্রাজিলের মাদক ব্যবসায়ী জারভিস সিমেনেস পাভাও’র সেলটি প্যারাগুয়ের মধ্যে সবচেয়ে ভিআইপি। নিজে থাকার পাশাপাশি ভাড়া ব্যবসাও শুরু করেছিলেন তিনি।

বিবিসির খবরে বলা হয়, তিন রুমের কামরায় ছিল একটি কনফারেন্স রুম, প্লাজমা স্ক্রিন টিভি, লাইব্রেরি ও একটি রান্নাঘর। ছিল শীততাপ নিয়ন্ত্রিত, সুসজ্জিত আসবাবপত্র, গোসলখানা এবং ডিভিডির সংগ্রশালা।

প্যারাগুয়ের গণমাধ্যমগুলো জানিয়েছে, পাভাও’র সেই সেলটি নষ্ট করা হয়েছে। কারাগারে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

পাভাও’র বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় কারাদণ্ড প্রদান করেছিল প্যারাগুয়ের আদালত যেটির মেয়াদ সামনের বছর শেষ হওয়া কথা ছিল। রাজধানী আসুনসিয়নের কাছে আপাতত তাকে বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের মধ্যে কী করে এ ধরনের বিলাসবহুল জীবন যাপন করছিলেন পাভাও সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, কারাগারের ভেতরে পাভাও’র ওই সেলে থাকতে হলে প্রতি সপ্তাহে ভাড়া দিতে হতো কয়েদিকে প্রায় ৪৭ হাজার টাকা। এককালীন হিসেবে পাভাও পেত ৩ লাখ ৯০ হাজার টাকা।

তার একজন সঙ্গী অ্যান্টনিও গোঞ্জালেজ বলেন, ‘কারাগারে পাভাও ছিল সবচেয়ে প্রিয় ব্যক্তি।’ দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা