,

সরকারি চাকরিজীবী মারা গেলে পরিবার পাবে ৮ লাখ টাকা

24336-bd-1নিজস্ব প্রতিবেদক : বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারীর মৃত্যু ও দুর্ঘটনায় অক্ষম হওয়ার ক্ষেত্রে সহায়তার পরিমাণ বেড়েছে। চাকরিরত অবস্থায় মারা গেলে তার পরিবারের সদস্যদের জন্য আর্থিক অনুদান ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ টাকা করা হয়েছে।

এছাড়া চাকরিতে থাকাকালে গুরুতর আহত হয়ে কেউ স্থায়ীভাবে অক্ষম হলে তার পরিবারের সদস্যরা ৪ লাখ টাকা সহায়তা পাবেন, যা আগে ২ লাখ টাকা ছিল।

২৯ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, গত ১ জুলাই থেকেই কার্যকর এটি ধরা হবে।

গেজেট অনুযায়ী, এখন থেকে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মারা গেলে তার দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকার পরবর্তে ৩০ হাজার টাকা দেবে সরকার।

২০১৩ সালের ২০ জুন থেকে বেসামরিক প্রশাসনের কোনো সরকারি কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেলে পরিবারকে পাঁচ লাখ টাকা, স্থায়ীভাবে অক্ষম হলে দুই লাখ টাকা এবং দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়া হচ্ছিল।

মৃত্যু ও গুরুতর আহতদের ক্ষেত্রে সরকারি অনুদান ও সহায়তার অর্থ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাজেট থেকে নির্বাহ করা হবে। আর দাফনের জন্য অনুদানের টাকা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের তহবিল থেকে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে