,

নড়াইলে জোড়া খুনে ২৩ জনের যাবজ্জীবন

verdict_নিউজ ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাটে শাহীন ও লিচু নামের দুই ব্যক্তিকে খুনের মামলায় ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মুন্সী এ দণ্ডাদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ১৪ জুন কালিয়ার গাজীরহাটে শাহীন ও লিচুকে হত্যার ঘটনায় ২৯ জনকে আসামি করে মামলা করা হয়।

সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে ১৯ জন আদালতে উপস্থিত ছিলেন। চারজন পলাতক।

এই মামলার ছয় আসামি মারা গেছেন। তাই তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা