রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যের বাচ্চাকে কখনোই দেবেন না এই ৭ টি জিনিস

toddler_usingনিউজ ডেস্ক : আপনার প্রতিবেশী বাইরে যাওয়ার সময় যদি তার শিশু সন্তানকে আপনার কাছে রেখে যান, তাহলে তাকে সামলে রাখার জন্য আপনি কী করেন? তাকে চকলেট, চিপস ইত্যাদি খাবার খেতে দেন এবং আপনার ট্যাবটি দিয়ে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করেন? কিন্তু এগুলো দেয়ার আগে একটু অপেক্ষা করুন এবং ভাবুন। আপনি হয়তো ভুল করছেন! কারণ এগুলো শিশুর জন্য ভয়ানক ক্ষতিকর হতে পারে। এই ফিচারে এমন কিছু জিনিসের কথাই জানবো যা অন্যের বাচ্চাকে দেয়া উচিৎ নয়।

১। খাবার

ফলের সুগন্ধি যুক্ত মিষ্টি স্বাদের ক্যান্ডিগুলোতে ও সফট ড্রিংকে প্রচুর পরিমাণে চিনি থাকে যা শুধু ক্যালরিই দিতে পারে। পনির ও জাংক ফুডেও প্রচুর ক্যালরি থাকে যা শিশুর বদহজম বা পেটে ব্যথার সৃষ্টি করতে পারে।

২। ঔষধ

কানাডিয়ান জার্নাল ওফ পাবলিক হেলথ এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে যানা যায় যে, ঠান্ডা ও কাশির ঔষধ বার বার সেবন করলে তা শিশুর জন্য ক্ষতির কারণ হয়। গবেষকেরা শিশুদের ক্ষেত্রে এই সকল ঔষধ ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। তাই আপনার সন্তানের জন্য কার্যকরী হলেও অন্যের বাচ্চার ক্ষেত্রে তা কাজ নাও করতে পারে। তাই অন্যের শিশুকে তার বাবা-মায়ের মতামত ছাড়া কোন ধরণের ঔষধ না দেয়া উচিৎ।

৩। ঘরোয়া প্রতিকার

হলুদ মেশানো দুধ আপনার সন্তানের জন্য উপযুক্ত প্রতিকার হলেই তা অন্যের বাচ্চার ক্ষেত্রেও হবে এমনটি ভাবার কোন কারণ নেই। এছাড়াও এটি শিশুর শারীরিক অবস্থা আরো খারাপ করে দিতে পারে। তাই আপনার জানা ঘরোয়া প্রতিকারগুলো অন্যের শিশুর খেত্রে নিজে নিজে কাজে লাগাবেন না।

৪। খেলনা

শিশুরা লোমযুক্ত টেডি বিয়ার দিয়ে খেলতে পছন্দ করে। কিন্তু এদের লোমগুলো শিশুর শ্বাসের সমস্যা সৃষ্টি করতে পারে এবং এর ফলে শিশুর SIDS ( Sudden infant death syndrome) ও হতে পারে বলে সতর্ক করেছেন শিশু বিশেষজ্ঞরা। এছাড়াও ধারালো খেলনা দিয়ে শিশু আঘাত পেতে পারে। তাই এই ধরণের খেলনা দেয়া থেকে বিরত থাকুন। এছাড়াও খেলনা দিয়ে খেলার সময় শিশুকে একা রাখবেন না, তাকে পর্যবেক্ষণে রাখুন।

৫। ফোন এবং ট্যাব

শিশু বিশেষজ্ঞ ডা. রোহিত আগরওয়াল বলেন, ইলেকট্রনিক ডিভাইস শিশুর মস্তিষ্কের কোষের ক্ষতি করতে পারে। তাই আপনার সন্তানকে যেমন আপনি এগুলো থেকে দূরে রাখবেন তেমনি অন্যের বাচ্চাকেও এগুলো ব্যবহার করতে দেবেন না।

৬। সূক্ষ্ম প্রান্তের বা ভঙ্গুর কোন জিনিস

সূক্ষ্ম প্রান্তের বা ধারালো বস্তু শিশুর নাগালের বাইরে রাখুন। আপনার বাসায় যে শিশুকে রেখে যাওয়া হয় তার যদি সব জিনিস মুখে দিয়ে চোষার বা চাবানোর অভ্যাস থাকে তাহলে সে যেকোন জিনিস যেমন- সেপ্টিপিন বা কাঁচের কোন জিনিস কামড়াতে পারে। এর ফলে সে আহত হতে পারে। তাই ছুরি, কাঁচি সহ সব ধরণের ধারালো জিনিস এমন স্থানে রাখুন যাতে শিশু না পায়।

৭। ক্ষতিকর জিনিস

প্লাস্টিকের ব্যাগ শিশুর জন্য বিপদজনক হতে পারে। যদি কোনভাবে শিশু এটি মাথায় পরে ও পুরো মুখ ঢেকে ফেলে তাহলে তার শ্বাসরোধ হতে পারে। এছাড়াও রাসায়নিক দ্রব্য ও কীটনাশক শিশুর নাগালের বাইরে রাখুন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ