,

‘বেফিকরে’র চুমু নিয়ে মুখ খুললেন বানী কাপুর

vaani-kapoorবিনোদন ডেস্ক : অনেকদিন পর বলিউডের জনপ্রিয় পরিচালক আদিত্য চোপড়া ফিরছেন তার নতুন ছবি ‘বেফিকরে’ নিয়ে। ছবিটি যেন এক চুমুর ম্যারাথন। এতে অভিনয় করেছেন রণবীর সিং এবং বাণী কাপুর। এখনও পযর্ন্ত ছবিটির মোট চারটি পোস্টার প্রকাশ পেয়েছে। সব কয়টি পোস্টারেই চুমু খেয়েছেন রণবীর-বানী। আর এই নিয়ে বিতর্কের মুখে পড়েছেন ছবির নায়িকা। তাই সিনেমায় চুমু প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন বাণী।

ছবির প্রত্যেকটি পোস্টারেই লিপ লক করতে দেখা গেছে রণবীর-বাণীকে। কোথাও টুপি মাথায় দিয়ে, কোলের উপর বসে, তো কোথাও ডান্স ফ্লোরে দুহাত পিছনে করে নতুন ভঙ্গিতে। আবার কোথাও সমুদ্র সৈকতের ধারে বাণীকে কোলে তুলে নিয়ে আকর্ষণীয় ভঙ্গিতে চুম্বন করেছেন রণবীর। এই প্রসঙ্গে টুইটারে নিজের মত প্রকাশ করে বানী লিখেছেন, ‘ছবিতে চুমু খাওয়ার ভিত্তিতে কাউকে বিচার করা উচিত না।’

জানা গেছে, এই ছবির মাধ্যমে অতিথি চরিত্রে পর্দায় ফিরছেন অভিনেত্রী রানি মুখার্জি। আদিত্য ও রানির মেয়ে আদিরার জন্মদিনের দিন অর্থাৎ ৯ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে