,

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২নিউজ ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সঙ্গে বহিরাগত ছাত্রলীগের সংঘর্ষ চলছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

এতে এক পক্ষের ছোড়া ককটেলে চট্টগ্রাম কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইলিয়াস সরকার নামে একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ওই কলেজের ছাত্রলীগ নেতা মাহমদুর করিমও আহত হয়েছেন।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারীদের সঙ্গে নগর যুবলীগ নেতা টিনুর অনুসারীর মধ্যে এ সংঘর্ষ হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে নুরুল আজিম রনির অনুসারীরা ক্যাম্পাসে অবরুদ্ধ হয়ে আছেন।

ছাত্রলীগ সূত্র জানায়, আজ রোববার সকালে কোনো কারণ ছাড়াই বহিরাগত যুবলীগ নেতা টিনুর অনুসারীরা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপর হামলা চালায়। এসময় টিনুর অনুসারীরা ককটেল বিস্ফোরণও ঘটায়। এ সময় কলেজ ছাত্রলীগ প্রতিবাদ করতে চাইলে ধাওয়া দিয়ে ক্যাম্পাসের ভিতরে অবরুদ্ধ করে রাখেন বহিরাগত টিনুর অনুসারীরা।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম অবরুদ্ধ আছে জানিয়ে বলেন, ‘টিনুসহ বহিরাগত সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়। আমরা প্রতিবাদ করতে চাইলে আমাদের দিকে ককটেল ছোড়ে মারে। এসময় এক শিক্ষার্থী গুরুতর আহত হন।’

বর্তমানে তারাসহ অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের ভিতরে অবরুদ্ধ হয়ে আছেন এবং বাহিরে মুহু মুহু গুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানান মাহমুদুল করিম।

এ ব্যাপারে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করতে বারবার চট্টগ্রাম কলেজে বহিরাগতরা হামলা চালাচ্ছে। অামরা এটি নিয়ে পুলিশ প্রশাসনকে স্মারক লিপি দিছি। তারা আশ্বস্ত করেছেন এ ব্যাপারে ব্যবস্থা নিবেন কিন্তু আজও পর্যন্ত তারা ব্যবস্থা নেয়নি।’

এ ব্যাপারে জানতে চাইলে চকবাজার থানার এস আই কামাল বলেন, ‘দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে দুজন আহত হওয়ার খবর পাইছি।’
বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে