,

জয় দিয়েই অলিম্পিক প্রস্তুতি সারল ব্রাজিল

জয় দিয়েই অলিম্পিক প্রস্তুতি সারল ব্রাজিলস্পোর্টস ডেস্ক : অলিম্পিকের মূল পর্বে মাঠে নামার আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিল ব্রাজিল। শনিবার রাতে ঘরের মাঠে জাপানকে ২-০ গোলে পরাজিত করল নেইমাররা। দলের হয়ে একটি করে গোল করেন গ্যাব্রিয়েল ও মার্কুইনহোস।

এদিন ম্যাচের শুরু থেকেই একাধিক আক্রমণে জাপানকে ব্যতি ব্যস্ত করে রাখেন ব্রাজিল। অনেকটা হেসে-খেলেই জয় পায় দলটি। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল। দারুণ শটে প্রতিপক্ষের জালে বল জড়ান এই ব্রাজিলিয়ান তরুণ তুর্কী।

৩২ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্কুইনহোস। নেইমারের সহযোগিতায় দলকে জয়সূচক গোলটি উপহার দেন এই সেনসেশন। শেষদিকে ম্যাচে ফেরার জন্য মরিয়া জাপান আর গোলের দেখা পায়নি। অবশেষে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল অলিম্পিক দল।

বিশ্বকাপ জিতলেও এখনও অলিম্পিকের স্বর্ণ পদক জিততে পারেনি ব্রাজিল। এবার সেই লক্ষ্য পূরণের জন্যই লড়বে ব্রাজিল। যেখানে ব্রাসিলিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সেলেকাওরা। আর গ্রুপ ‘এ’ তে ইরাক ও ডেনমার্কের মুখোমুখি হবে ব্রাজিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা