,

জ্যামাইকা টেস্টে ভারতের আধিপত্য

জ্যামাইকা টেস্টে ভারতের আধিপত্যস্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে ভারত। কিংসটনের সাবিনা পার্কে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৯৬ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে বেশ ভালো অবস্থানে রয়েছে ভারত।

শনিবার এক উইকেট হারিয়ে ১২৬ রানে দিন শেষ করেছে বিরাট কোহলিরা। এদিন বল হাতে অশ্বিনের নজরকাড়া নৈপুণ্য আর ব্যাটিংয়ে ভারতের হাল ধরেন লোকেশ রাহুল। ১১৪ বল থেকে ৭৫ রানে অপরাজিত আছেন লোকেশ।

এ ছাড়া শিখর ধাওয়ান ২৭ এবং ১৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন চেতশ্বর পূজারা। এক উইকেট হারিয়ে ১২৬ রান করায় স্বাগতিকদের চেয়ে এখনও ৭০ রানে পিছিয়ে আছে টিম ইন্ডিয়া।

এর আগে ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন জার্মেইন ব্ল্যাকউড। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান এসেছে মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ৫টি উইকেট শিকার করেছেন। ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি দুটি করে উইকেট ঝুলিতে পুরেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা