,

স্ট্যাম্পিং শিকারি মুশফিক

CRICKET-WT20-2016-BAN-OMAস্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা-ভারত-পাকিস্তান-বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এই পাঁচ দেশের দখলেই বিশ্বের শীর্ষ দশ স্ট্যাম্পিংয়ের তকমাটা। যাদের মধ্যে আট নম্বরে আছেন বাংলাদেশ টেস্ট দলের বর্তমান দলনেতা মুশফিকুর রহিম। আর দশম স্থানটি এখনও অলংকৃত করে আছেন টাইগারদের সাবেক উইকেট-কিপার খালেদ মাসুদ।

১৫৮ ম্যাচ থেকে ৩৮ স্ট্যাম্পিং করেছেন মুশফিক। যেখানে ১৬২ টি ডিসমিসাল এবং ১২৪টি ক্যাচও রয়েছে। আর খালেদ মাসুদের স্ট্যাম্পিং সংখ্যা ৩৫টি। ডিসমিসাল ১২৬ ও এবং ৯১টি ক্যাচ।

তালিকার শীর্ষে রয়েছেন কুমার সাঙ্গাকারা। তাঁর স্ট্যাম্পিং ৯৯টি। তার পরেই ৮৯ বার স্ট্যাম্পিং করেছেন ভারতীয় তারকা মহেন্দ্র সিং ধোনি। ৭৫ স্ট্যাম্পিং নিয়ে তিনে আছেন লঙ্কান উইকেটরক্ষক রুমেশ কালুভিথারানার। পাকিস্তানের মঈন খান (৭৩) ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৫৫) আছেন এরপরই।

বিশ্বের সেরা দশ স্ট্যাম্পিং শিকারি:

১.কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)-৯৯টি স্ট্যাম্পিং

২.মহেন্দ্র সিং ধোনি (ভারত)-৮৯টি স্ট্যাম্পিং

৩.রুমেশ কালুভিথারানার (শ্রীলঙ্কা)-৭৫টি স্ট্যাম্পিং

৪.মহিন খান (পাকিস্তান)-৭৩টি স্ট্যাম্পিং

৫.অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)-৫৫টি স্ট্যাম্পিং

৬.রামলাল মনজিয়া (ভারত)-৪৪টি স্ট্যাম্পিং

৭.ইয়ান হেলি(অস্ট্রেলিয়া)-৩৯টি স্ট্যাম্পিং

৮.মুশফিকুর রহিম(বাংলাদেশ)-৩৮টি স্ট্যাম্পিং

৯.রাশিদ লতিফ (পাকিস্তান) -৩৮টি স্ট্যাম্পিং

১০.খালেদ মাসুদ (বাংলাদেশ)-৩৫টি স্ট্যাম্পিং

প্রসঙ্গত, ২০০৫ সালে ক্রিকেটে নাম লেখান মুশফিক। সাদা পোশাক জড়িয়ে বাংলাদেশের হয়ে ৪৮ ম্যাচ খেলে দুই হাজার ৬৫০ রান করেছেন তিনি। ওডিআইতে খেলেছেন ১৫৮টি ম্যাচ। করেছেন তিন হাজার ৯২০ রান। আর টি-টোয়েন্টিতে ৫৭ ম্যাচে ৭০৩ রান ঝুলিতে পুরেছেন এই ২৯ বছর বয়সী টাইগার ক্রিকেটার।ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা