,

ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য ২৩ লাখ সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে চীন!

chana-army-550x358প্রবিবেশি ভারতের সঙ্গে চীনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সম্প্রতি নানা ইস্যুতে চীন-ভারত স্নায়ুযুদ্ধ চলছে। দক্ষিণ চীন সাগরে অধিপত্য নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। এমন পরিস্থিতিতে চীনের পিপলস লিবারেশন আর্মির ২৩ লাখ সেনা সদস্যকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন চীনা প্রেসিডেন্ট জি জিংপিং। প্রধানত যুদ্ধজয়ের লক্ষ্যেই এই পদক্ষেপ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধের জন্যই ২৩ লাখ সেনা সদস্যকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে চীন।
ভারতের হিন্দি দৈনিক জাগরণের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট জি জিং পিংয়ের সাম্প্রতিক পদক্ষেপগুলো থেকে এটা পরিষ্কার, আলোচনার টেবিলে সমাধান খোঁজার বদলে তরবারির ডগাতেই সমস্যা মেটাতে চাইছেন তিনি।
সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, ভারতের সীমান্ত পেরিয়ে চীনের সেনা যে একাধিকবার প্রবেশের চেষ্টা করেছে, তাও প্রমাণিত। সম্প্রতি ভারতের উত্তরাখ-ের মুখ্যমন্ত্রী হরিশ রাউতও চীনা প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। উত্তরাখ–চীন সীমান্ত দিয়েই ভারতে ঢোকার প্রয়াস করেছে সেনারা। প্রশ্ন উঠছে, তবে কি ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন?
জাগরনের খবরে বলা হয়েছে, ক্ষমতায় আসার পর থেকে গত চার বছরে চীনা সেনাবাহিনী পিএলএ-কে ঢেলে সাজিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জি জিংপিং। বিশ্বের বৃহত্তম এই সেনাবাহিনীর সঙ্গে তাদের প্রতিবেশী দেশগুলির সীমান্ত অতিক্রম নিয়ে বিতর্ক অবশ্য কিছু কমেনি। দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক জলসীমা বিষয়ে কোনও নিয়ম বা নীতিই বেজিং অনুসরণ করে না বলে অভিযোগ। সাম্প্রতিককালে সমুদ্রসীমা বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায়ও তাদের পক্ষে যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা