,

আয় তোরা আয়, তোদের হত্যা করব: কল্যাণপুরের নিহত জঙ্গিরা (ভিডিও)

police-p (1)জাহাজ বাড়ি ও তার আশেপাশের এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। এমনটি টের পেয়ে ঘরের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে জঙ্গিরা। শুরু হয় নিজেদের উজ্জীবিত করার চেষ্টা।
ভেতরে থাকা জঙ্গিরা পুলিশকে বলতে থাকে, ‘আয় তোরা আয়, তোদের আমরা হত্যা করব। তোদের হত্যা করে আমরা জান্নাতে যাব। তোমরা ভয় পাইও না, যে একজন কাফেরকে মারবে সে কখনও জাহান্নামে যাবে না’।
এরই মধ্যে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে জঙ্গিরা, তখন পাল্টা গুলি করে পুলিশ।
গোয়েন্দারা জানান কল্যাণপুরের ঘটনায় আটক রাকিবুল হাসান রিগানের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দশ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। এদের একজন তামিম চোধুরী।
আইএসের প্রকাশনা ‘দাবিক’ ম্যাগজিনে তামিম চোধুরীকে বাংলাদেশের সমন্বয়কারী দাবি করা হলেও গোয়েন্দারা বলছেন, তামিম নতুনভাবে সংগঠিত জেএমবির শীর্ষস্থানীয় নেতা।
তামিম কানাডার নাগরিক হলেও বেশিরভাগ সময় থাকতেন মধ্যপ্রাচ্যে। মূলত বিদেশ থেকে অর্থ ও অস্ত্রের সমন্বয়কারী তামিম চোধুরী।
গুলশান ও শোলাকিয়ায় হামলার পর নতুন করে আলোচনায় এলেও এবারই প্রথম তার বিরুদ্ধে মামলা হল।
এজাহারভুক্ত আরেক আসামী ইকবাল ঘটনার সময় পালিয়ে গেছে। গোয়েন্দা সূত্র মতে পালানোর সময় একটি একে-২২ ছিল ইকবালের কাছে। বাকিদের মধ্যে খালিদ, মামুন, বাদল ও আজাদ জেএববির নতুন ধারার প্রশিক্ষক।
গেল ২২ জুলাই শুক্রবার জুম্মার নামাজের সময় মোহাম্মদ ও মিরপুরের একটি মসজিদে হামলার পরিকল্পনা ছিল এই জঙ্গিদের।
এজন্য আগের দিন কল্যাণপুরের বাসায় খালিদ ও আজাদ কবিরাজ। কিন্তু বাকি অপারেশন কমান্ডারদের সম্মতি না পেয়ে পরবর্তিতে একটি সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল নিহত জঙ্গিরা।
ঘটনার পরপরই মামলার আসামীদের কেউ কেউ উত্তরাঞ্চল দিয়ে স্থলপথে প্রতিবেশি দেশে পালিয়ে যায় বলে ধারণা করছে গোয়েন্দারা।
তাই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় নজরদাড়ি বাড়ানো হয়েছে সবচেয়ে বেশি।
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিুরুল ইসলাম বলেন, ‘যেকোন পরিস্থিতিতে পুলিশ বড় ধরনের অভিযান পরিচালনা করতে সক্ষম। আস্থার জায়গা তৈরি হলে জনগণের সহযোগিতার প্রাপ্তি আরও বেশি হবে বলে আমরা মনে করছি।
এদিকে নিহত নয় জঙ্গির মধ্যে এখনও সাব্বিরুল হক কণিকের বাড়ি ও পরিবার সম্পর্কে বিস্তারিত জানা যায় নি।

আমাদের সময়.কম

https://www.youtube.com/watch?time_continue=47&v=U05mYMN9NTo

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা