,

মমতা কুলকার্নির ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত

momotaআন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার ঘটনায় অভিযুক্ত বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নির অন্তত আটটি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে ঠাণের পুলিশ।

পুলিশ জানিয়েছে, মুম্বাই, গুজরাট এবং আরও কয়েকটি জায়গায় ওই অভিনেত্রীর আট’টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। ওই অ্যাকাউন্টগুলিতে ভারতীয় এবং বিদেশি মুদ্রা মিলিয়ে ৯০ লক্ষের বেশি টাকা রয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই অ্যাকাউন্টগুলি মাদক পাচারের কাজে ব্যবহার করা হতো। তাই তদন্তের স্বার্থে চলতি সপ্তাহে সেগুলি বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ সূত্রের খবর, মুম্বাইয়ের মালাডে একটি বেসরকারি ব্যাঙ্কে মমতার বিপুল পরিমাণে বিদেশি অর্থ সঞ্চিত ছিল। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৭ লক্ষ টাকা। এছাড়া কল্যাণ, ঠাণের বদলাপুর, পারেল, নরিম্যান পয়েন্ট, ধারাভি, গুজরাটের রাজকোট, ভুজের কয়েকটি অ্যাকাউন্টে প্রায় ২৬ লক্ষ টাকা পাওয়া গেছে।

তদন্তের জন্য ইতিমধ্যেই পুলিশ মমতার বোনকে জেরা করেছে। কারণ মমতার বোনই ওই অ্যাকাউন্টগুলি সাধারণত ব্যবহার করতেন। এছাড়া ওই অ্যাকাউন্টগুলিতে লেনদেন করতেন, এরকম আরও কয়েকজনকেও জেরা করেছে পুলিশ। মমতার অন্য সম্পত্তির খোঁজও শুরু হয়েছে।

গত ১২ এপ্রিল ঠাণে পুলিশ মাদক পাচারের অভিযোগে নাইজেরিয়ার এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাকে জেরা করে সোলাপুর জেলায় একটি সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে দু’হাজার কোটি টাকা মূল্যের সাড়ে ১৮ টন মাদকের (এফিড্রিন) খোঁজ পায়। এর পরেই মমতা এবং তার স্বামী ভিকি গোস্বামীর মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়টি সামনে আসে।

পুলিশের দাবি, কেনিয়া এবং দুবাইয়ে মাদক পাচার সংক্রান্ত ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মমতার। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি সীতার মতো। সীতাকে কেউ বিশ্বাস করেনি বলে তাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। রাবণের লঙ্কায় থাকার ফলে তার সম্মান নষ্ট হয়েছিল। ভিকির সঙ্গে সম্পর্ক থাকার ফলে আমার সুনামও নষ্ট হয়েছে।’

ওই ঘটনায় ১৭ জন অভিযুক্তের মধ্যে এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঠাণের জেলা আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে