,

টেক্সাসে বেলুন বিধ্বস্ত হয়ে নিহত ১৬

balloon-_-amirযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শনিবার সকালে একটি হট এয়ার বেলুন বিধ্বস্ত হলে এতে থাকা ১৬ আরোহীর সবাই প্রাণ হারিয়েছে। প্রাথমিক খবরে জানা গেছে, আগুন ধরে যাওয়ার কারণে এটি বিধ্বস্ত হয়েছে। ফেডারেল ও স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন ।
মার্কিন তদন্ত কর্মকর্তারা জানান, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বেলুনটির এক অংশে আগুন ধরে গেলে এটি অস্টিন থেকে ৫০ কিলোমিটার দূরের লকহার্ট শহরের কাছে বিধ্বস্ত হয়। টেক্সাসের এই এলাকাটি বেলুন অবতরণের জন্যই ব্যবহৃত হয়ে থাকে। তাৎক্ষণিকভাবে বেলুনটিতে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে তদন্তকারীদের ধারণা, হট এয়ার বেলুনটি বিদ্যুৎ লাইনের কাছে আসার পর এর বাস্কেটে আগুন ধরে গিয়েছিল।
দুর্ঘটনায় বেলুনের ১৬ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বেলুন দুর্ঘটনা। বিশ্বে বেলুন দুর্ঘটনায় একসঙ্গে এত মানুষ নিহত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০১৩ সালে মিশরে একটি হট এয়ার বেলুন দুর্ঘটনায় ১৯ আরোহী নিহত হয়েছিল।
টেক্সাসে শনিবার এক ঘণ্টার এই বেলুন ভ্রমণের আয়োজন করেছিল ‘হার্ট অব টেক্সাস হট এয়ার বেলুন রাইডস’ নামের এক কোম্পানি। শনিবার সকালে নির্দিষ্ট আরোহীদের নিয়ে যাত্রা শুরু করেছিল বেলুনটি। কিন্তু অর্ধেক পথ আসার পরই এতে সমস্যা দেখা দেয় এবং এটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ওই কোম্পানির প্রধান পাইলট স্কিপ নিকোলাসও প্রাণ হারিয়েছেন।
বেলুন দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মার্গারেট ওয়াইল জানান, এটি বিধ্বস্ত হওয়ার আগে তিনি পোঁ পোঁ শব্দ শুনতে পেয়েছিলেন। শব্দ শুনে আকাশের দিকে তাকিয়ে দেখেন একটি আগুনের গোলা ছুটে আসছে। তিনিই জরুরি নাম্বারে ফোন করে বেলুনটি বিধ্বস্ত হওয়ার খবর দিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা গোটা এলাকা চারপাশ থেকে ঘিরে রেখেছে। তবে তদন্ত কর্মকর্তারা এখনও নিহতদের পরিচয় উদ্দার করতে পারেননি।
সূত্র : সিএনএন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা