,

মুন্সীগঞ্জে পদ্মার পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপরে: নিম্নাঞ্চল প্লাবিত

 
নিজস্ব প্রতিবেদক : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আকস্মিক পদ্মার নদীর পানি বৃদ্ধি পেয়ে পদ্মার ভাগ্যকুল পয়েন্টে বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এতে পদ্মা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় ২৫ থেকে ৩০ টি গ্রাম প্লাবিত হয়ে পানি বন্দী হয়ে পড়েছে কয়ক হাজার মানুষ। তলিয়ে গেছে নদী তীরবর্তী জমির ফসল। নদীতে তীব্র স্রোতের কারণে ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে।

home_136820

এদিকে, জেলার মেঘনা ধলেশ্বরী এবং ইসামতি নদীর পানিও বৃদ্ধি অব্যাহত থাকলেও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে রোববার সকালে পদ্মা ছাড়া মেঘনা নদীর পানি ০.০৩ সেন্টিমিটার ও ধলেশ্বরীর পানি ০.৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে গতকালের চেয়ে ৩ সেন্টিমিটার। এ অঞ্চলে টানা কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতি এখনও আশঙ্কা জনক নয় বলে নিশ্চিত করেছে সূত্রটি। তবে এভাবে পানি বৃদ্ধি পেলে বন্যা ভয়াবহ রূপ নেবে।

পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী (ভাগ্যকুলপয়েন্ট) জয়নাল আবেদিন জানান, ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি ৫২ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীর ঘেষা ঘর বাড়িতে পানি এসে গেছে।

জেলার শ্রীনগর, টঙ্গীবাড়ী উপজেলার পদ্মার নদীর তীরবর্তী সাথে অবস্থিত বাড়ি ঘরে পানি আসা শুরু করেছে। তবে নদী ভাঙ্গন দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা