,

দুর্নীতির মামলায় ডেসটিনি চেয়ারম্যান-এমডির জামিন স্থগিত

 
নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের অর্থ আত্মসাত ও মুদ্রা পাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন ১১অগাস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।

৩-4_136830

রোববার সকাল সোয়া ১০ টার দিকে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়।গত ২০ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই দুই মামলায় রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখার শর্তে জামিন মঞ্জুর করেছিলেন।

এই জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কশিমনের (দুদক) করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ আজ এ আদেশ দেন।

আপিল বিভাগের এ আদেশের ফলে রফিকুল ও হোসেন আপাতত মুক্তি পাচ্ছেন না বলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন।

তিনি জানান, জামিন ১১ অগাস্ট পর্যন্ত স্থগিত করে ওই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছে আপিল বিভাগ। ওই দিন বিষয়টি আবার আদালতের তালিকায় আসবে।

উল্লেখ্য, প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ এনে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় এই দুই মামলা দায়ের করে দুদক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা