,

পেসারদের বলে গতি বাড়ানোর চেষ্টায় আকিব

 

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের হয়ে ২২ টেস্ট ও ১৬৩ ওয়ানডে খেলা পেসার আকিব জাভেদকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পিএসএলের দল লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিভুক্ত থাকায় আকিব জাভেদ বিসিবিকে ‘না’ করে দিয়েছিল। তবে বিসিবির আমন্ত্রণে এক সপ্তাহের জন্য কোচিং করাতে বাংলাদেশ এসেছেন পাকিস্তান দলের প্রাক্তন এ পেসার।

akib1469893690

শুক্রবার ঢাকায় এসে শনিবার এইচপির পেসারদের নিয়ে কাজ করেছেন ৪৩ বছর বয়সি আকিব। এক সপ্তাহের কোচিং করালেও ঢাকায় বারবার এসে ছেলেদের নিয়ে কাজ করার আগ্রহ তার। দীর্ঘমেয়াদে কাজ করার পরিবর্তে বছরে ৩-৪ সপ্তাহ কাজ করার কথা জানিয়েছেন তিনি। এবার ঢাকায় পেসারদের গতি নিয়ে কাজ করবেন আকিব জাভেদ। ৫ থেকে ৬ কিলোমিটার গতি বাড়ানোর চেষ্টায় তিনি।

এক সপ্তাহে কতটুকু পারবেন সেটাই প্রশ্ন? তবে তিনি জানালেন এমন কিছু ‘টিপস’ দিয়ে যাবেন যেগুলোর চর্চা করলে ধারাবাহিকভাবে পেসারদের গতি বাড়বেই। শনিবার প্রথম দিনের অনুশীলন শেষে আকিব জাভেদ বলেন, ‘আমি পেসারদের গতির দিকে মনোযোগ দিয়েছি। পুল-পুশ কৌশলে ২-১ কিলোমিটার গতি বাড়ানোর চেষ্টা করছি। এ ছাড়া দৌড়ের গতিও বাড়াতে চাচ্ছি। যেটা বলের গতিতে প্রভাব ফেলবে। বোলিং অ্যাকশন যার যেটা আছে, সেটা ঠিক রেখে বলের গতি কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করছি।’

আকিব আরো বলেন, ‘পেসারদের স্কিল অনুশীলনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের আমেজও বুঝিয়ে যাব। আলাদা আলাদা করে সবার সঙ্গে আলোচনা করব। আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলছে, তাদের প্রত্যেকেরই বৈচিত্র্য আছে। যেমন : শোয়েব আক্তারের গতি, গ্লেন ম্যাকগ্রার নিখুঁত বোলিং, মুস্তাফিজুর রহমানের দুর্ধর্ষ কাটার সব সময়ই ভিন্ন কিছুর স্বাদ দিয়েছে ক্রিকেটকে। এখান থেকে যারা যাবে তাদেরও ভিন্ন কিছু শিখেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে হবে।’

জাতীয় দলের পেসারদিয়ে নিয়ে কাজ করার কী পরিকল্পনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওদের নিয়ে আলাদা আলাদা করে বসে জেনে নিব, কার কোথায় কীরকম সাহায্য লাগবে। তারপর সেটা নিয়ে কাজ করব। ওরা এমনিতেই ভালো। তাদেরকে নিয়ে আরেকটু কাজ করা… এই তো।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা