,

থাইল্যান্ডে রোমান্স করবেন শাকিব-বুবলি

 

বিনোদন ডেস্ক :রোমান্স করতে থাইল্যান্ডে যাচ্ছেন শাকিব খান ও শবনম বুবলি। শামীম আহমেদ রনির নির্মিতব্য ‘বসগিরি’ সিনেমার গানে রোমান্স করবেন তারা। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বুবলি।এ প্রসঙ্গে শবনম বুবলি বলেন, ‘বসগিরি সিনেমায় সম্ভবত মোট পাঁচটি গান থাকবে। এর মধ্যে তিনটি গানের দৃশ্যায়ন হবে থাইল্যান্ডে। তবে কয়েকটি গান রোমান্টিক ঘরানার। প্রত্যেকটি গানে আলাদা আলাদা ফ্লেভার রয়েছে। এ সব গানে শাকিব খানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াব।’

shaki_bubly1469929651

শুধু গানের দৃশ্যধারণের জন্যই থাইল্যান্ড যাচ্ছে না ‘বসগিরি’ টিম। শুট হবে বেশ কিছু দৃশ্যেরও। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে এসব দৃশ্যধারণের কাজ হবে। আগামী ৫ কিংবা ৬ আগস্ট থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বলেও জানিয়েছেন বুবলি।

ইতোমধ্যে সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। এখন সিনেমাটির ডাবিংয়ের কাজ চলছে। ঈদুল আজহায় মুক্তি পাবে ‘বসগিরি’ সিনেমাটি। শাকিব-বুবলি ছাড়াও এতে আরো অভিনয় করছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা