,

ব্রাহ্মনবাড়িয়ায় মেঘনার ভাঙ্গনে বিলীন হচেছ বসতবাড়ি

41346_189আমিরজাদা চৌধুরী : সরাইলে মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে ৬টি বসতবাড়ী ও ১টি অটোরাইস মিল। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯টি বাড়ি। হুমকির মুখে দিনযাপন করছে ৪শতাধিক পরিবার।

সরেজমিনে গতকাল শনিবার উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর গ্রামে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় গিয়ে নদী ভাঙ্গনের এ চিত্র দেখা যায়। মেঘনা নদীর পানি অব্যাহত বৃদ্ধিতে প্রবল ঢেউয়ের তোড়ে এ ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিনের পানি বৃদ্ধি ও ঢেউয়ের তোড়ে মেঘনার তীরবর্তী শাখাইতি গ্রামে ভাঙ্গন শুরু হয়। সেই ভাঙ্গন আরো ভয়াবহ রূপ ধারণ করে গত বৃহস্পতিবার রাত দেড়টায় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত হানে। কোনো কিছু বুঝে উঠার আগেই শাখাইতি গ্রামের মেঘনায় বিলীন হয়ে যায় চান মিয়া, মো: ইদু মিয়া, মো: আব্দুর রহিম, আবু আহাম্মদ, মো: জাকির মিয়া ও মো: নূরুল ইসলামের বসতবাড়ি। ঘরে রক্ষিত সব মালামালও চলে যায় নদীতে। তারা শুধু চেয়ে চেয়ে দেখেছে। কিছুই করার ছিল না। পানির ঢেউয়ের শব্দ ও ওই পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজনের ঘুম ভাঙ্গে। একই সময়ে দ্রুত আংশিক ভেঙ্গে নদীতে চলে গেছে লায়েছ মিয়া, মো: দারু মিয়া, মো: আব্দুল আওয়াল, মো: সুফি মিয়া ও মো: জুরু মিয়ার বসতবাড়ি। এছাড়া স্থানীয় বৈশাখী অটোরাইছ মিলের অর্ধেকরও বেশী অংশ গিলে ফেলেছে মেঘনা। ভাঙ্গন অব্যাহত থাকলে অন্যান্য অটোরাইছ মিলসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান মেঘনায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সাবেক মেম্বার মোস্তফা মিয়া ও বর্তমান মেম্বার সুমন মিয়া বলেন কালাসূতা খাল হতে বোয়ালিয়া খাল পর্যন্ত বেড়ি বাঁধ নির্মাণ করা হলে মেঘনার ভাঙ্গনের কবল হইতে পানিশ্বর এলাকাকে রক্ষা করা যাবে।

ভাঙ্গন কবল এলাকা পরিদর্শনে গতকাল শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা ঘটনাস্থলে গিয়ে ৬টি পরিবারকে নগদ ২হাজার টাকা করে দিয়ে প্রত্যেক পরিবারকে ৫০হাজার টাকা করে দেওয়ার ঘোষনা দেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও অসহায় লোকদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা