সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সেন্দ গ্রামে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা : আটক ২

13770333_319836888358098_1611405234865996531_nনিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামে আনোয়ার হোসেন ওরফে আনু (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সেন্দ গ্রামের রাস্তায় তাকে কুপিয়ে আহত করা হয়। আনু রামরাইল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত সদস্য।

স্থানীয়রা জানান, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামরাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করে আনোয়ার হোসেনের নিকট পরাজিত হন অপর সদস্য প্রার্থী ইয়াছিন মিয়া। এরপর থেকেই উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে শনিবার রাতে ইউপি সদস্য আনোয়ার তার মেয়ের জামাতা ছিনু মিয়াকে (২৬) নিয়ে মোটরসাইকেলযোগে বাজার থেকে বাড়ি ফেরার পথে ইয়াছিন মিয়ার সমর্থকরা তাদের পথরোধ করেন। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে আনেয়ার ও ছিনুকে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরন করে। এরপর ঢাকায় নেয়ার পথে রাত ১টার দিকে ভৈরবে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক ইসতিয়াক আহম্মেদ জানান, রাতে গ্রামের রাস্তা দিয়ে একা বাড়ি যাবার পথে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের কয়েকজন আনুকে এলোপাতাড়ি কোপায়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান এসআই নারায়ণ।

এ ঘটনায় রবিরার সকালে সেন্দ বাজার থেকে দানা মোল্লা ও মুসা নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

বিএনপি ইজ রিজেক্ট : হাসনাত আবদুল্লাহ

সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির ৬ জন হত্যা মামলায় কারাগারে

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ডিত মরদেহ উদ্ধার

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ৫ উদ্যোগ

মোসলেহ উদ্দিন ডিএমপির নতুন কমিশনার

হামের টিকা বিএনপি সময়ে মজুদ ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ হবে জনস্বার্থবিরোধী

কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হচ্ছে সরকার

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা