,

অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মানহানির অভিযোগ জাকিরের

 
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের টাইমস নাউ চ্যানেলের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী-সহ চ্যানেলের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানির নোটিস পাঠিয়েছেন ভারতের ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েক। ওই চ্যানেলে প্রচারিত খবরের জেরে তার সম্মানহানি হয়েছে বলে দাবি করেছেন জাকির।

arnab_web

গত ১৬ জুলাই আইনজীবী মুবিন সোলকারের মাধ্যমে ওই নোটিস পাঠিয়েছেন জাকির। আইনজীবীর দাবি, ‘দ্য নিউজ আওয়ার ডিবেট’ শো’তে সম্প্রচারিত খবর ভিত্তিক অনুষ্ঠানে সাধারণ মানুষের সামনে জাকির নায়েকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। জাকির নায়েক পিস টিভির মাধ্যমে সংখ্যালঘুদের জঙ্গি ভাবধারায় অনুপ্রাণিত করেন বলে অভিযোগ।

বাংলাদেশে হামলাকারী জঙ্গিরা তার অনুষ্ঠান দেখেই উদ্বুদ্ধ হয়েছে বলে অভিযোগ ওঠে। তারপরেই ভারত ও বাংলাদেশে একযোগে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কোথা থেকে পিস টিভির জন্য বিজ্ঞাপন আসত, কী ধরনের অনুষ্ঠান-মতবাদ সম্প্রচারিত হত তা খতিয়ে দেখেছেন গোয়েন্দারা। বেগতিক বুঝে দেশছাড়া হয়েছেন জাকির। তবে সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাবি করেছেন তিনি নির্দোষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা