বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে নিষিদ্ধ করতে লজ্জা পাচ্ছেন কেন?

masudনিজস্ব প্রতিবেদক : স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীকে সরকার কেন এখনো নিষিদ্ধ করছে না, সে প্রশ্ন তুলেছেন শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদের আয়োজনে এক গোলটেবিল আলোচনায় মাসঊদ এ কথা বলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামকে উদ্দেশ্ করে মাওলানা মাসঊদ বলেন, “আপনারা এখনো জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করেননি। জামায়াতকে নিষিদ্ধ করতে লজ্জা পাচ্ছেন কেন?”

মাসউদ বলেন, “অনেকেই আমাকে বলে জামায়াতকে নিষিদ্ধ করলে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আমি বলি তা কি এখনো বাকি আছে? দেশের সব জঙ্গি সংগঠনের পেছনে আছে জামায়াত। তারা আন্ডারগ্রাউন্ডেরও সুবিধা নিচ্ছে, বাহিরেও সুবিধা নিচ্ছে।”

জামায়াতকে ইঁদুরের সঙ্গে তুলনা করে মাওলানা মাসঊদ বলেন, “ইসলামের একটি ফতোয়া আছে, যদি কোনো কুয়ায় ইঁদুর পড়ে যায়, তাহলে কুয়া থেকে ইঁদুর তুলে ২০০ বালতি পানি ফেলে দিলেই পানিটা পাক হয়ে যাবে। তেমনি জামায়াত-শিবিরের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ না করে, তাদের নিষিদ্ধ না করলে এ দেশ থেকে জঙ্গিবাদ দূর করা যাবে না “

ফরিদ উদ্দিন মাসঊদ বলেন, “ভারতীয় উপমহাদেশে জঙ্গিবাদের মা-বাপ হলো জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদি। তিনি কীভাবে তরুণদের ব্রেনওয়াশ করতে পারেন তা আমরা মুক্তিযুদ্ধ চলাকালে দেখেছি। সে সময় কাদের মোল্লা, মুজাহিদরা তরুণ ছিলেন, কিন্তু মওদুদির দর্শন তাদের হিংস্র বানিয়ে ফেলে। এখনো সেই দর্শনই তরুণদের ব্রেনওয়াশ করে হিংস্র বানাচ্ছে।”

এই ইসলামি চিন্তাবিদ বলেন, “যেসব তরুণ জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে, তারা চৈতন্যের বিকারগ্রস্তের শিকার। এখন যদি আমরা তাদের বলি জঙ্গিবাদ ইসলামে হারাম, তাতেও তারা ফিরবে না। আবার আইন-শৃঙ্খলা বাহিনী দিয়েও তাদের ফিরানো যাবে না। কারণ তার মনন ও চেতনার মধ্যে আমাদের পরিবর্তন করতে হবে। তাদের বুঝাতে হবে জঙ্গিবাদ বেহশতের নয়, জাহান্নামের পথ। আত্মঘাতী হওয়া ইসলামে জঘন্য বিষয় “

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আগে জঙ্গিদের ‘টার্গেট গ্রুপ’ ছিল মাদ্রাসার ছাত্র। এখন তারা ইংরেজি মাধ্যম ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হাত বাড়িয়েছে। এই ধারার শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান কম থাকায় সহজে তাদের মগজ ধোলাই করা যায়।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেখানে মানুষের অবাধ বিচরণ রয়েছে। কিন্তু জঙ্গিরা আড়াল পছন্দ করে। এই পরিবেশ তারা পায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তাই তারা এগুলোকে টার্গেট করেছে।

আলোচনায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধকে আমরা যেভাবে জনযুদ্ধে পরিণত করতে পেরেছি, ঠিক তেমনি আমাদের আরেকটি জনযুদ্ধ করতে হবে। এই যুদ্ধে আমরা সবাই শামিল হলে জঙ্গিদের পরাজায় আর আমাদের বিজয় হবে।”

গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মেছবাহুর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মাওলা নক্শবন্দী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহসান উল্লাহ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেলসহ জামায়াতের চার নেতার ফাঁসি কার্যকর হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে। দল হিসেবেও জামায়াতের বিচারে আইন সংশোধন করার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে নির্বাচন কমিশনে দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে। স্বাধীনতাবিরোধী দলটিকে নিষিদ্ধ করার দাবিও জোরাল দেশে। নানা সময় সরকার আশ্বাস দিলেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি।ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব