,

সুইডেনে বিকিনি পরা পুলিশ ধরলো চোর

2আন্তর্জাতিক ডেস্ক : মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল চোর। কিন্তু পেছনে ধাওয়া করলো বিকিনি পরা পুলিশ, হাতেনাতে পাকড়াও করলো তাকে। সুইডেনের স্টকহোমের এ ঘটনার পর এই মহিলা পুলিশের সাহসের প্রশংসা করছেন সবাই। খবর : বিবিসি বাংলা

বিকিনি পরা পুলিশ পাকড়াও করা চোরকে মাটিতে ঠেসে ধরে দুই হাত পিঠমোড়া করে বাঁধছে, এমন ছবি ইন্টাগ্রামে প্রকাশিত হওয়ার পর এটি সবার নজর কাড়ে।

পুলিশ অফিসার মিকায়েলা কেলনার সুইডেনের আফটনব্লাডেট সংবাদপত্রকে জানান, তিনি এবং তার বন্ধু পার্কে রোদ পোহাচ্ছিলেন। তখন এক লোক তাদের কাছে পত্রিকা বিক্রি করতে আসে।লোকটি চলে যাওয়ার পর তিনি বুঝতে পারেন তার মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে।

সাথে সাথে লোকটির পিছু ধাওয়া করার সিদ্ধান্ত নেন মিকায়েলা কেলনার। তিনি পুলিশে কাজ করলেও ওই মুহূর্তে ডিউটিতে ছিলেন না। তার সঙ্গের বন্ধুওটি তাই। দুজনে মিলে ধাওয়া করে লোকটিকে ধরে ফেললেন।

মিকায়েলা কেলনার বলেছেন, তিনি যদি পুরোপুরি নগ্নও থাকতেন, তাহলেও চোরটিকে ধরার চেষ্টা করতেন।চোরের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেছেন তারা। পরে পুলিশের টহল দল এসে গ্রেফতার করেছে লোকটিকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা