,

কমলা ও অ্যালোভেরার রস ত্বকের জন্য কেন জরুরি?

photo-1469883663নিউজ ডেস্ক : ত্বকের বলিরেখা, রোদে পুড়ে যাওয়া, অতিরিক্ত তেলতেলে ভাব, রুক্ষতা ও কালচে ভাব দূর করতে কমলা ও অ্যালোভেরার রস বেশ কার্যকর। এ ছাড়া ব্লাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যা দূর করতেও এই দুটি উপাদান খুবই উপকারী। কীভাবে এই প্যাক ব্যবহার করবেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন।

যা যা লাগবে

কমলার রস তিন টেবিল চামচ ও অ্যালোভেরার রস দুই টেবিল চামচ।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে একটি বাটিতে কমলার রস ও অ্যালোভেরার রস একসঙ্গে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ভালো করে মুখ শুকিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

কার্যকারিতা

১. এই প্যাক ত্বকের রুক্ষতা দূর করে। নিয়মিত ব্যবহারে শুষ্কভাব দূর হয়ে ত্বক হয় নরম ও মসৃণ।

২. এই প্যাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। যা সহজেই ত্বকের বলিরেখা দূর করে। এর ফলে চেহারায় বয়সের ছাপ পরে না।

৩. তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেলেতেলে ভাব দূর করতে এই প্যাক বেশ কার্যকর।

৪. ব্লাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যা দূর করতে চাইলে নিয়মিত এই প্যাক ব্যবহার করুন।

৫. এই প্যাক ত্বকে প্রাকৃতিক টোনারের কাজ করে, যা ত্বককে টানটান করতে সাহায্য করে।

৬. এই প্যাক ব্যবহারে ত্বকের রোদে পোড়া ভাব দূর হয়। প্রতিদিন বাসায় ফিরে একটি তুলায় এই রস নিয়ে পুরো মুখে লাগিয়ে ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, কালচে ভাব দূর হওয়ার পাশাপাশি সারা দিনের ক্লান্তিও দূর হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা