,

‘রুবেল-মুস্তাফিজদের দেখে ভবিষ্যৎ প্রজন্ম উদ্বুদ্ধ হবে’

photo-1469885936স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বোলিংয়ের মূল অস্ত্র এখন পেস আক্রমণ, তা মানতে কারোরই দ্বিধা নেই। মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানদের মতো বোলাররা এখন দলের প্রতিনিধিত্ব করছেন। এদের দেখেই ভবিষ্যৎ প্রজন্ম পেস বোলার হতে উদ্বুদ্ধ হবে। বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের খণ্ডকালীন পেস পরামর্শক হিসেবে কাজ করতে আসা পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ এমনটাই মনে করেন।

বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করতে সাতদিনের জন্য ঢাকায় এসেছেন আকিব জাবেদ। শুক্রবার ঢাকায় পৌঁছে শনিবারই তিনি নেমে পড়লেন মাঠে। প্রথম দিন এইচপি ও জাতীয় দলের বোলার ছাড়াও স্থানীয় কোচ সরোয়ার ইমরান, মিজানুর রহমান ও মাহবুব জ্যাকির সঙ্গেও কথা বলেন তিনি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরে সাংবাদিকদের আকিব জাভেদ বলেন, ‘বাংলাদেশ দলে এখন আদর্শ পেস বোলার চলে এসেছে। রুবেল, তাসকিন ও মুস্তাফিজরা এসে পড়ায় আগামী কয়েক বছরে আপনারা আরো পেস বোলার পাবেন। এদের দেখে তরুণ প্রজন্ম পেস বোলার হতে উদ্বুদ্ধ হবে।’

আদর্শ বোলার না থাকায় এর আগে বাংলাদেশ ভালো পেসার পায়নি বলে মনে করেন আকিব, ‘পাকিস্তানে ইমরান খানকে দেখে পাকিস্তানে অনেক পেস বোলার উঠে এসেছে। বাংলাদেশে তেমন আদর্শ পেস বোলার ছিলেন না বলেই হয়তো খুব বেশি প্রতিভাবান পেসার উঠে আসেনি। এখন যে তিন পেসার আছে, তারা তরুণদের দেখাতে পেরেছে ভালো কিছু করার ক্ষমতা তারা রাখে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা