,

কুমিল্লায় অস্ত্র কারখানার সন্ধান, বিপুল সরঞ্জাম উদ্ধার

1কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় দেশিয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। শনিবার সন্ধ্যা সাতটার দিকে র‌্যাব-১১-এর সদস্যরা ওই কারখানায় অভিযান শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান।

র‌্যাব কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি দল কুমিল্লা সদরের শুভপুর এলাকায় একটি আগ্নেয়াস্ত্র তৈরি করার কারখানার সন্ধান পায়। পরে সেখানে অভিযান শুরু করে র‌্যাব।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কারখানা থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার ও এর সঙ্গে জড়িত অন্তত ৩ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের মধ্যে দু’জনের নাম রাজীব ও সাইফুল। অন্যজনের নামপরিচয় জানা যায়নি। অভিযান এখনও চলছে।

এদিকে, র‌্যাব-১১-এর কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল কামরুল হাসান বলেন, শুভপুরে একটি দোতলা ভবনের নিচতলায় আটককৃতরা অস্ত্র তৈরি করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা