,

মানুষের প্রতি আল্লাহর করুণা সম্পর্কে বিশ্বনবি

Allahor-Doya-Top20160730192156ধর্ম ডেস্ক : মানুষ আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। শ্রেষ্ঠ সৃষ্টির প্রতি ভালোবাসাও বেশি থাকা স্বাভাবিক। সাধারণ মানুষ যে জিনিসটি দরদ দিয়ে করে থাকে, সে জিনিসের প্রতি তার দরদও বেশি থাকে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি মানুষের প্রতি স্নেহশীল ও দয়াময়। আল্লাহর এ স্নেহ বা দয়ার পরিমাণ নির্ধারণ করা অসম্ভব। তার স্নেহ বা মায়া মানুষকে বোঝানোর জন্য তাফসিরে ইবনে কাসিরে একটি হাদিস উল্লেখ করা হয়েছে. যা এখানে তুলে ধরা হলো-

সহিহ হাদিসে এসেছে-
এক বন্দিনী স্ত্রীলোকের শিশু তার থেকে পৃথক হয়ে পড়ে। এ বন্দিনী স্ত্রী লোকটিকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেন যে, সে পাগলের মতো তার শিশুটিকে খুঁজছে। তার শিশুকে খুঁজে না পেয়ে সে বন্দিদের মধ্যে যে শিশুকেই দেখতে পায়, তাকেই গলা জড়িয়ে ধরে।

অবশেষে সে তার শিশুকে পেয়ে যায়। ফলে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং লাফিয়ে গিয়ে তাকে কোলে উঠিয়ে নেয়। অতপর তাকে বুকে জড়িয়ে নিয়ে সোহাগ করতে থাকে এবং মুখে দুধ দেয়।

(বন্দিনী মহিলার) এ অবস্থা দেখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাগণকে বললেন, আচ্ছা বলতো এই স্ত্রী লোকটি কি তার এই শিশুটিকে আগুনে নিক্ষেপ করতে পারে? তাঁরা (সাহাবাগণ) বললেন, হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কখনোই না!

তিনি বললেন, আল্লাহর শপথ! এই মা তার শিশুর ওপর যতটা স্নেহশীল, আল্লাহ তাআলা তাঁর বান্দার ওপর এর চেয়ে বহুগুণে স্নেহশীল ও দয়ালু, অতীব মেহেরবান, অনন্ত অসীম তাঁর দয়ামায়া। (তাফসিরে ইবনে কাসির)

এ জন্যই আল্লাহ তাআলা কুরআনে বলেন, ‘নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল ও অতীব দয়াময়।’ (সুরা বাক্বারা : আয়াত ১৪৩)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর স্নেহ ও মায়া-মমতার উপলব্ধি করে তাঁর অনুগ্রহের শুকরিয়া আদায় করার তাওফিক দান করুন। কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন-যাপন করার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে