,

সরাইলে নদী ভাঙ্গন : বেরিবাঁধ দেওয়ার প্রতিশ্রুতি-এমপি

Sarail Pic(Flood) 30.07 (1)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে মেঘনার ভাঙ্গনে ভিটেমাটি হারা অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। গতকাল দুপুরে তিনি পানিশ্বরের শাখাইতি গ্রামের নদী ভাঙ্গন এলাকা স্বচোখে ঘুরে দেখেন। দূর্গত পরিবার গুলোর প্রতি সহমর্মিতা জানান। তাদেরকে ব্যক্তিগত ভাবে কিছু আর্থিক সহায়তা করেন। জেলা পরিষদ থেকে প্রত্যেক পরিবারকে আরো সহায়তার আশ্বাস দিয়েছেন এমপি। গতকাল সরজমিনে দেখা যায়, অনেক গুলো বসত বাড়ি ও কয়েকটি চাতাল মিল মেঘনায় বিলীন হয়ে যাওয়ায় সেখানকার মানুষদের মনে অশান্তি বিরাজ করছে। নিজেদের বাসস্থান রক্ষায় ব্যস্ত সকলেই। কোন শিক্ষার্থী স্কুল কলেজে যায়নি। দূর্গত স্থানের আশে পাশে আরো কয়েক’শ পরিবার ভাঙ্গন আতঙ্কে ভুগছে। চারিদিকে শুধু বসতঘর ভেঙ্গে অন্যত্র সরানোর চিত্র। গ্রামের লোকজনের চোখে মুখে বিষাদের চাপ। সর্বত্র হ্যাঁ হুতাশ। দুপুর ১টায় ওই গ্রামে হাজির হন এমপি মৃধা। লোকজন দৌঁড়ে আসেন। এমপিকে দেখে তারা অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন। এমপি ঘুরে ঘুরে স্বচোখে ভাঙ্গন দেখেন। আর সব হারিয়ে নিঃস্ব পরিবার গুলোর খোঁজ খবর নেন। স্থানীয় লোকজন কালাসূতা খাল থেকে বোয়ালিয়া খাল পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার এলাকায় বেরিবাঁধ দেওয়ার দাবী জানান। এমপি বলেন, মেঘনার শাসন থেকে এখানকার মানুষকে রক্ষার জন্য আমি বারবার সংসদে দাবী জানিয়ে আসছি। আশুগঞ্জ থেকে পাকশিমুল পর্যন্ত বেরিবাঁধ নির্মাণের জন্য আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী ও প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। ব্যবস্থা একটা করবই। পরে তিনি মেঘনায় বসতবাড়ি বিলীন হওয়া ৬ পরিবারের প্রত্যেককে নগদ ২ হাজার টাকা দেন। পরবর্তীতে আবার তাদের প্রত্যেক পরিবারকে জেলা পরিষদ থেকে ৫০ হাজার টাকার সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
Sarail Pic(Flood) 30.07 (2)

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা