,

‘সালমান আমার ছোট ভাই’

 

বিনোদন ডেস্ক : অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্তের সম্পর্ক ভালো যাচ্ছে না এ গুঞ্জন অনেক দিন ধরেই বলিপাড়ায় উড়ছে।সঞ্জয় জেল থেকে ফেরার পরই নাকি তাদের বন্ধুত্বে চিড় ধরেছে। এর কারণ হিসেবে নানা সময় শোনা গেছে- বিভিন্ন ঘটনা। তবে সব গুঞ্জন উড়িয়ে দিলেন সঞ্জয় দত্ত।

Salman_Sanjay1469859987

মুন্নাভাই এমবিবিএস খ্যাত এ তারকা বলেন, ‘সালমান আমার ছোট ভাই। সে ছোট ভাই ছিল, আছে এবং থাকবে। সৃষ্টিকর্তা তাকে সাফল্য দিয়েছেন, তার সব মামলার নিষ্পত্তি হয়েছে, কিন্তু আমি মিডিয়াকে বলব এ নিয়ে কোনো ইস্যু তৈরি না করতে।’

গত শুক্রবার নিজের ৫৭তম জন্মদিন উদযাপন করেছেন সঞ্জয় দত্ত। এ সময় তিনি আরো বলেন, ‘আমরা সবাই ব্যস্ত। প্রতিদিন আমাদের দেখা করা সম্ভব নয়। আমি তার সঙ্গে মাদ্রিদে দেখা করেছি, মিডিয়া এ ব্যাপারে কিছু লেখেনি, তারা শুধু লড়াইয়ের ব্যাপারে লেখতে পারে। আমি তাকে পছন্দ করি, এটাই শেষ কথা।’

এ অভিনেতা জানিয়েছেন, রাজস্থান হাইকোর্ট সালমানকে ১৮ বছর ধরে চলে আসা কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন এতে তিনি খুব খুশি হয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সবসময় তাকে কল করি এবং তার জন্য আনন্দবোধ করি। আমি চাই না কেউ আমার মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যাক। কেউ ন্যায় বিচার পেলেই আমি খুশি হই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা