,

রজনীকান্তকে ভিখারি ভেবে ভুল

 

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। তার জনপ্রিয়তার কথা কারো অজানা নয়।এত বড় মাপের তারকা হলেও খুবই সাধারণ জীবনযাপন করেন রজনীকান্ত। তার জীবনযাপন এতটাই সাধারণ যে তাকে ভিখারি ভেবে ভুল করেছিলেন এক নারী।

463490-301776-rajinikanth-123

একদিন একটি মন্দিরের পিলারের পাশে বসেছিলেন রজনীকান্ত। তার পরনে ছিল সাধারণ পোশাক। এদিকে একজন নারী তার পাশ দিয়ে যাওয়ার সময় ভুল করে ভিখারি ভেবে তাকে ১০ রুপি হাতে ধরিয়ে দেন।

একজন প্রত্যক্ষদর্শী নারী ঘটনাটির বর্ণনা দিয়ে জানান, রজনীকান্ত ইচ্ছে করলে ওই নারীকে গালিগালাজ করতে পারতেন। কিন্তু তিনি তেমনটা করেননি। বরং তিনি হাসিমুখে টাকাটি নিয়েছেন। এরপর তিনি যখন মন্দির থেকে বের হয়ে তার গাড়িতে উঠছিলেন তখন ওই নারী পুরো ব্যাপারটির জন্য তার কাছে ক্ষমা চান। জবাবে রজনীকান্ত জানিয়েছিলেন, সৃষ্টিকর্তা তাকে নানাভাবে বুঝিয়ে দেন যে, তিনি যদি ‍সুপারস্টার না হতেন তাহলে আজ তার অবস্থান কোথায় থাকত।

পরবর্তীতে রজনীকান্ত ওই নারীর ১০ রুপি এবং সঙ্গে ১০ লাখ রুপি একটি এতিম খানায় দান করেছিলেন। গায়েত্রি নামের একজন ডাক্তার তার বইয়ে এই ঘটনাটির বর্ণনা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা