,

‘জঙ্গি কারা তৈরি করেছে তা সরকারের কাছে পরিষ্কার’

 

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেছেন, দেশে এখন যা শুরু হয়েছে তা তারাই করছে, যারা এখন ক্ষমতায় নেই। তারা ক্ষমতায় যাওয়ার জন্যই মানুষ হত্যার মত জঘন্য কাজে ব্যস্ত হয়েছে। তারা ইসলামের চরম ক্ষতি করছে। আর এর অর্থের যোগান দিচ্ছে ইহুদিরা।মন্ত্রী শনিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ডে) বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন’র কুমিল্লা বিভাগীয় (প্রস্তাবিত) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

lotus_Kamal-planning

তিনি বলেন, যারা মনে করেন মানুষ মেরে বেহেশতে যাওয়া যায়, তারা কখনও মুসলমান নয়। মহানবীর বিদায় হজ্জ্বের ভাষণ অনুসরণ করলে পৃথিবীতে কখনও জঙ্গি থাকবে না, মুসলিম পৃথিবীতে কোন হানাহানি থাকবেনা।

মন্ত্রী বলেন, আমাদের দেশের সাম্প্রতিক যেসব জঙ্গি ঘটনা ঘটেছে তারা আইএস’র জঙ্গি নয়। আমাদের দেশে সৃষ্ট জঙ্গি। স্থানীয়ভাবে তাদের তৈরি করা হয়েছে। কারা তৈরি করেছে তা সরকারের কাছে পরিষ্কার।

মানুষ মেরে রাজনীতি নয় উল্লেখ করে মন্ত্রী বলেন- মানুষের কল্যাণে রাজনীতি করে দেশও মানুষের কল্যাণে সকল নাগরিকদের ঐক্যবদ্ধ করে সত্যের পথে আনতে হবে। মানুষের মাঝে দেশ প্রেম ও মমত্ববোধ বাড়াতে হবে। দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ দেশে আমাদের। আমাদেরই এদেশকে রক্ষা করতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। বক্তব্য রাখেন- এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোজ্জাম্মেল হক সরকার বকুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বিরু, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেনসহ আরো অনেকে।

সম্মেলনে কুমিল্লা বিভাগের ৩৩জন উপজেলা চেয়ারম্যান, ১৭জন নারী ভাইস চেয়ারম্যান ও ১২জন ভাইস চেয়ারম্যান অংশ নেন। এসময় ২১সদস্য বিশিষ্ট কুমিল্লা বিভাগীয় উপজেলা পরিষদ এসোসিয়েশন গঠন করা হয়। এতে সভাপতি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার ও সাধারণ সম্পাদক কুমিল্লার হোমনা উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা।

পরে বিকালে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে সামনে জঙ্গিবাদ বিরোধী এক মানববন্ধনে অংশ নেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ